ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতের দুর্দান্ত বোলিংয়ে অল-আউট ইংল্যান্ড
তবে হাল ছাড়েননি চারে ব্যাট করতে নামা জেমস রিউ। চাপের মুখে পালটা আক্রমণ চালিয়ে এই তরুণের ব্যাট থেকে এল দুরন্ত ৯৫ রান। ফলে মেগা ফাইনালে ভারতের সামনে টার্গেট দাঁড়াল ১৯০ রান।
শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ওভারেই ধাক্কা খান ইংরেজরা। জেকব বেথেলকে আউট করেন রবি কুমার। নিজের দ্বিতীয় ওভারে ফের আঘাত হানলেন বাংলার এই বাঁহাতি জোরে বোলার। ফিরিয়ে দেন বিপক্ষের অধিনায়ক টম প্রিস্টকে। ইংল্যান্ড তখন ১৮ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপে।
এরপর ইনিংসের হাল ধরেন র্জজ থমাস। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি প্রতিরোধ। লাগাতার ডট বলের চাপে বড় শট খেলতে যান ইংরেজ থমাস। রাজ বাওয়ার বলে যশ ধুলকে ক্যাচ দিয়ে ২৭ রানে আউট হয়ে যান র্জজ থমাস। ব্যাকফুটে চলে যাওয়া ইংল্যান্ডের সমস্যা অবশ্য এখানেই শেষ হয়নি। ১৩তম ওভারের শেষ দুই বলে ফের ধাক্কা দেন রাজ। ফলে ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড।
বিশেষ করে ১২.৫ ওভারে ইংরেজ ব্যাটার জর্জ লাক্সটনকে আউট করার পর সবার প্রশংসা আদায় করেছেন রাজ। ক্রিজে আসেন বেল। প্রথম বলটাই এমন করেন বাওয়া, যে বলে উইকেট লেখা ছিল। শর্ট বল করেন বাওয়া। বেলের হেলমেটের গ্রিলের দিকে বল ধেয়ে আসে। কিছুটা লাফিয়েও প্রায় মাথার কাছে উচ্চতায় ইংরেজ খেলোয়াড়ের ব্যাটে বল লাগে। উইকেটের পিছনে সহজ ক্যাচ নেন দীনেশ বানা। বাওয়ার সেই বলে রীতিমতো মুগ্ধ হয়ে যান ধারাভাষ্যকাররাও।
তবে ৯১ রানে ৭ উইকেট হারালেও হাল ছেড়ে দেননি বাঁহাতি জেমস রিউ। জেমস সেলসকে সঙ্গে নিয়ে অষ্ঠম উইকেটে যোগ করেন ৯৩ রান যোগ করলেন।
কিন্তু রবির হাতে বল তুলে দেওয়ার পরেই ম্যাচে ফিরে এল ভারত। ফর্মের তুঙ্গে থাকা জেমস রিউকে আউট করতেই ইংল্যান্ডের বাকি তিন উইকেট চোখের নিমেশে চলে গেল। ফলে পঞ্চমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার জন্য ভারতের লক্ষ্য দাঁড়াল ১৯০ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন