ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চ্যাম্পিয়ন বাংলাদেশের এতো বাজেভাবে বাদ পড়ার পরও যা বলছে : স্টনিয়ার

২০২২ ফেব্রুয়ারি ০৫ ২২:৫২:১৫

চ্যাম্পিয়ন বাংলাদেশের এতো বাজেভাবে বাদ পড়ার পরও যা বলছে : স্টনিয়ার

কিন্তু এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সন্তুষ্ট থাকতে হয়েছে ৮ম স্থান নিয়ে। এবার প্রত্যাশা পূরণ করতে না পারায় স্বভাবতই সমালোচনায় পড়তে হয়েছে এবারের অনূর্ধ্ব-১৯ দলকে। বিশেষ করে গতবার চ্যাম্পিয়ন হয়ে এবার ৮ম স্থানে থাকায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে ক্রিকেট পাড়ায়। এতে ক্ষেপেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ফিটনেস ও কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়ার।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ভিডিও স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে স্টনিয়ার বলেন, ‘তোমরা নির্বোধ। মিডিয়া যেসব জিনিস নিয়ে কথা বলছে… তারা কিছুই জানে না। আমি জানি না তোমাদের আবার কেন সময় দিচ্ছি, কিন্তু দিচ্ছি। আমি হেরেছি, আমরা ভালো খেলিনি, এটা স্পষ্ট। কিন্তু সাতে শেষ করেছি আটে শেষ করেছি, এগুলো জঘন্য।’

এ সময় গণমাধ্যমের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, ‘২০২০ সালে যখন বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছি তখন তো তোমাদের এত আলোচনা ছিল না। ছেলেদের একটু বিরতি দাও! তারা ঘুরে দাঁড়াবে তো। ৬ মাস ধরে ছেলেরা জৈব সুরক্ষা বলয়ে আছে। আমার সাথে কোনো মিডিয়া যোগাযোগ করবে না।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ