ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মৃত্তুঞ্জয় চৌধুরি এবারের বিপিএলের সেরা আবিষ্কার
দেশি পেস বোলারদের পারফরমেন্সের কথা যদি বলা হয় তাহলে নিঃসন্দেহে একটি নাম সবার মাথায় আসবে। আর সে নামটি হল মৃত্যুঞ্জয় চৌধুরী। বিপিএল শুরুর আগে কারো মৃত্যুঞ্জয় কে নিয়ে কোন মাথাব্যাথাই ছিলনা। তাকে নিয়ে প্রত্যাশা তো দূরের কথা বিপিএলে কে তিনি খেলছেন কিনা এটাও অনেকে জানতেন না। এমনকি প্রথম তিন ম্যাচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাইড বেঞ্চে বসে থাকতে হয় মৃত্যুঞ্জয় কে। তবে অভিষেকেই বাজিমাত করেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী পেস বোলার।
বিপিএল এর আগে একাডেমি মাঠ থেকে অনুশীলন শেষে ফেরার পথে এক সাংবাদিককে একটি ছোট ইন্টারভিউ দিয়েছিলেন, বলেছিলেন সুযোগ পেলে নিজের সেরা পারফর্মেন্স টা দিবেন। নিজের প্রথম সুযোগেই কথাটা রাখলেন মৃত্যুঞ্জয়। সিলেটের বিপক্ষে হ্যাটট্রিক করে বিপিএল অভিষেকেই হ্যাটট্রিক করার রেকর্ডে নাম লেখান পেস বোলার। পরবর্তী ম্যাচে পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও।
সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে আবার জ্বলে উঠেন এ পেস বোলার। এবার হ্যাটট্রিক না পেলেও স্বীকার করেন চার চারটি উইকেট। তার অন্য অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থরা যখন জাতীয় দলের হয়ে খেলেছিলেন তখন তিনি ইনজুরিতে জর্জরিত ছিলেন। কিন্তু যার নাম মৃত্যুঞ্জয় সে কি এত সহজে হাল ছেড়ে দিবে। শত বাধা পার করে আজ এই সফলতা পেয়েছেন মৃত্যুঞ্জয়। এ ধরনের আকস্মিক পারফরম্যান্স দেখানোর পর মৃত্যুঞ্জয়ের প্রতি বিসিবির এক ধরনের বাড়তি মনোযোগ দেওয়া উচিত। ভক্ত কিংবা সমর্থক নিশ্চয়ই কেউ চাইবে না যে ইনজুরি কিংবা অন্য কোন কারণে অসময় কোন নক্ষত্রের পতন হোক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন