ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : অস্ট্রেলিয়ার নতুন কোচ হতে পারে এই ৬ জনের মধ্যেই
২০১৮ সালে কেপটাউন টেস্টের বল টেম্পারিং কাণ্ডে ড্যারেন লেহম্যানকে ছাঁটাই করার পর অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হয়েছিল ল্যাঙ্গারের কাঁধে। তার অধীনে টেস্টের এক নম্বর দল হিসেবে আধিপত্য বিস্তার করছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতেও শীর্ষে উঠেছিল তারা।
শিরোপা খরা কাটিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি। তবে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার মতো ব্যর্থতাও রয়েছে তার কোচিং ক্যারিয়ারে। এ ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ফাইনালে খেলা হয়নি দলটির।
ল্যাঙ্গার দায়িত্ব ছাড়ার পর অস্ট্রেলিয়ার প্রধান কোচ হওয়ার দৌড়ে থাকা ৬ জনের মাঝে সবার ওপরে রয়েছেন ম্যাকডোনাল্ড। ল্যাঙ্গার থাকাকালীন সহকারী কোচ হিসেবে ছিলেন তিনি। এদিকে ভিক্টোরিয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগেও কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।
কদিন আগে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব ছাড়া ট্রেভর বেলিসকেও ল্যাঙ্গারের জায়গায় দেখা হচ্ছে। ২০১৫ সালে তার অধীনে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। এদিকে ২০১৯ প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতা ইংলিশদের প্রধান কোচ হিসেবেও ছিলেন তিনি।
বর্তমানে বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের কোচ হিসেবে রয়েছেন বেলিস। নিউ সাউথ ওয়েলসে কাজ করার অভিজ্ঞতা থাকার কারণে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তার। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার প্রধান কোচ হওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন তিনি।
বেলিস ছাড়াও অস্ট্রেলিয়ার কোচ হওয়ার দৌড়ে রয়েছেন রিকি পন্টিং, জেসন গিলেস্পি, গ্রেগ শিপার্ড এবং মাইকেল ডি ভেনুতো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করা ছাড়াও অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের সঙ্গে যুক্ত ছিলেন পন্টিং। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সময় ল্যাঙ্গারের সহকারী কোচ হিসেবে ছিলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন