ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাবর আজমকে নিয়ে কড়া সমালোচনা করে যা বললেন : ইনজামাম
এমন পারফরম্যান্সের জন্য পাকিস্তান অধিনায়কের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক।বিশ্বের এক নম্বর ক্রিকেটারের পুরো ২০ ওভার খেলেও জয় নিয়ে মাঠ ছাড়তে না পারাকে চরম ব্যর্থতা হিসেবেই দেখছেন ইনজামাম-উল হক।
তাই তো সেরাদের কাতারে দাঁড়াতে বাবর আজমকে ম্যাচ শেষ করে আসার গুণ জোরালো ভাবে রপ্ত করার পরামর্শ দিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক।করাচিতে শুক্রবার পেশোয়ার জালমির দেওয়া ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেট হাতে থাকলেও ৯ রানে হেরেছে করাচি কিংস।
যেখানে ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত টিকে থেকে ১২ চার আর ১ ছয়ে ৬৫ বলে ৯০* রান করেন বাবর আজম। অবশ্য রান বলের ব্যবধানটা ইনিংসের শেষ দুই ওভারে কমিয়েছেন বাবর আজম, যখন ম্যাচটা হাত থেকে ফসকে গেছে করাচি কিংসের।
১৮ তম ওভার শেষে করাচির দরকার ছিলো ২ ওভারে ৪৩ রান, যেখনে ৫৫ বলে ৬৫* রানে অপরাজিত ছিলেন বাবর আজম। করাচি অধিনায়কের এমন দৃষ্টিকটু ব্যাটিংয়ের পর পাকিস্তানের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনজামাম-উল হক বলেছেন,
“আপনি যদি বিশ্বের এক নম্বর ক্রিকেটার হন এবং ২০ ওভার জুড়ে উইকেটে দাঁড়িয়ে থাকেন, তবে আপনার অবশ্যই ম্যাচটি শেষ করে আসা উচিত। অন্যথায় সম্পূর্ণ ওভার না খেলে আউট হয়ে যান। আপনার ম্যাচ শেষ করে আসার ক্ষমতা থাকতে হবে, কারণ এটি একজন দুর্দান্ত খেলোয়াড় হওয়ার প্রথম লক্ষণ।”
প্রসঙ্গত শুক্রবার পিএসএলের সপ্তম আসরে প্রথমবারের মতো রান তাড়ায় নেমে শুরুটা মোটেও ভালো হয়নি করাচি কিংসের। ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান শারজিল খান এবং শিহাবজাদা ফারহান।
তবে তৃতীয় উইকেট জুটিতে ইয়ান কুকবেইনকে নিয়ে প্রাথমিক সেই ধাক্কা সামাল দিয়েছিলেন বাবর আজম। এই জুটিতে দুজন মিলে যোগ করেন ৭৪ রান। তবে এরপর কুকবেইন ১৯ বলে ৩১ এবং মোহাম্মদ নবী ১০ বলে ১০ রান করে আউট হলে ফের চাপে পড়ে যায় করাচি কিংস।
এরপর আমের ইয়ামিন ১৫ বলে ২০ রান করলেও করাচির তৃতীয় ব্যাটার হিসেবে ০ রানে আউট হন ইমাদ ওয়াসিম। তবে অপরপ্রান্ত আগলে রেখেছিলেন বাবর আজম, তুলে নেন চলতি পিএসএল আসরের প্রথম ফিফটি। যদিও শেষ পর্যন্ত ৯০* রানে অপরাজিত থেকেও হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন