ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ও মিরাজের ‘দায় স্বীকারে’ অবশেষে যা বললো বিসিবি
নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর নানা ধোঁয়াশার মধ্যে রোববার টিম হোটেল ছেড়ে ঢাকায় চলে যেতে উদ্যত হন মিরাজ। দিনভর উত্তেজনার পর চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারী রিফাত উজ জামানের হস্তক্ষেপে মেটে ঝামেলা।
সেই রাতে সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সঙ্গেই থাকছেন মিরাজ। ফ্র্যাঞ্চাইজির প্রধান পরিচলন কর্মকর্তা সৈয়দ ইয়াসির আলমের সঙ্গে তার সমস্যা মিটে গেছে বলেও জানানো হয়।
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিতে অশান্তির আঁচ স্পর্শ করে বিসিবি কর্তাদের। তারা জানান, শুনানিতে ডাকা হবে সংশ্লিষ্টদের। গত বৃহস্পতিবার মিরাজ, রিফাত ও ইয়াসিরের বক্তব্য শোনেন বিসিবির একটি দল।
যেখানে উপস্থিত ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মল্লিক, বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি, বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিটের প্রধান অবসরপ্রাপ্ত মেজর আবু মোহাম্মদ হুমায়ুন মোর্শেদ ও বিপিএল টুর্নামেন্ট ইনচার্জ সাইফুল আমিন।
পরে বিসিবির পাঠানো বিবৃতিতে মল্লিক জানান, দুর্নীতি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে সবাইকে।
“ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি স্বীকার করেছে, ফলাফলের কথা বিবেচনা না করেই তারা অযৌক্তিক আচরণ করেছিলেন। যোগাযোগের ঘাটতির কারণেই এটা হয়েছিল এবং সমস্যাটা দলের ভেতরেই বন্ধুত্বপূর্ণ পরিবেশে ঠিক করে নেওয়া উচিত ছিল।
পুরো বিষয়টাকে এতো দূর বাড়তে দেওয়ায় তারা দুঃখ প্রকাশ করেন এবং বোর্ড ও টুর্নামেন্টকে বিব্রতকর অবস্থায় ফেলার দায় নিয়েছেন।”
“খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর বোর্ড বুঝতে পেরেছে, এটা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অভ্যন্তরীন সমস্যা এবং এর সমাধান হয়ে গেছে। আমরা বুঝতে পেরেছি, মিরাজকে নেতৃত্ব থেকে সরানো থেকেই ভুল বোঝাবুঝির শুরু। খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদেরকে টুর্নামেন্টের প্রতি তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছে বোর্ড।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন