ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুধুমাত্র বাংলাদেশের কারনেই এতো কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলো রশিদ খানরা

২০২২ ফেব্রুয়ারি ০৫ ০৯:৩৮:৫৯

শুধুমাত্র বাংলাদেশের কারনেই এতো কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলো রশিদ খানরা

তাদের মধ্যে রশিদ খান লাহোর কালান্দার্সে, মোহাম্মদ নবী করাচি কিংসে, হজরতউল্লাহ জাজাই পেশোয়ার জালমিতে এবং রহমানউল্লাহ গুরবাজ আছেন ইসলামাবাদ ইউনাইটেডে। কথা ছিল, লিগ পর্বের প্রায় সবগুলো ম্যাচ খেলেই তারা আসবেন বাংলাদেশ সফরে। তবে ১২ ফেব্রুয়ারি থেকে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করবে আফগানরা।

আর তাই পিএসএল থেকে নবী-রশিদরা বাংলাদেশের বিমান ধরবেন একটু আগেভাগেই। সেক্ষেত্রে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পিএসএলের দ্বিতীয় লেগের ম্যাচগুলোতে খেলা হবে না এই চার ক্রিকেটারের। বাংলাদেশের মাটিতে আফগানরা খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। দিনের আলোয় অনুষ্ঠিতব্য প্রতিটি ম্যাচের ভেন্যু সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি। ৩ ও ৫ মার্চ দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ