ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : দেখেনিন যত টাকা জরিমানা করা হলো শেহজাদকে
তার বিরুদ্ধে এই বিষয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ এনেছিলেন অন ফিল্ড আম্পায়ার তানভির আহমেদ ও মাহফুজুর রহমান, থার্ড আম্পায়ার গাজী সোহেল এবং ফোর্থ আম্পায়ার মুজাহিদ স্বপন। শাহজাদ দোষ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তার বিরুদ্ধে এই শাস্তি আরোপ করেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ।
এর আগে এই ঘটনার কারণে মিনিস্টার ঢাকার আফগান এই ক্রিকেটারকে সতর্ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে। বেরসিক বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে দিনের প্রথম ম্যাচ। তবে সন্ধ্যার দিকে বৃষ্টি থামলে মাঠ প্রস্তুত করতে ব্যস্ত ছিলেন মাঠকর্মীরা। এমন সময় দুই আফগান সতীর্থ করিম জানাত এবং ফজল হক ফারুকীর সঙ্গে আড্ডার ফাঁকে ধুমপান করতে থাকেন শাহজাদ।
এমন সময় ঢাকার ম্যানেজার তাকে বাধা দিলেও কথা কানে নেননি ডানহাতি এই ব্যাটার। এরপর তামিম ইকবাল এবং ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল মিলে শাহজাদকে বোঝাতে সক্ষম হন। যদিও তাতে খুব একটা সন্তুষ্ট ছিলেন না শাহজাদ।
বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি কুমিল্লা ও ঢাকার ম্যাচ। রাত ৯ টা ২৬ মিনিটে খেলা শুরু হওয়ার সর্বশেষ সময় দেয়া হলেও রাত ৮ টা ৪০ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। তাতে পয়েন্ট করে ভাগাভাগি করে দেয়া হয় দুই দলের মাঝে।
বিপিএলের এবারের আসরের শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। তবে টানা তিন হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় মাহমুদউল্লাহর দল। ৭ ম্যাচ খেলা ঢাকা জয় পেয়েছে তিনটি ম্যাচে। ৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের তিনে। এদিকে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কুমিল্লা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন