ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিপিএল দিয়ে আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের অবহেলীত ৫ জন ক্রিকেটার
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। যেখানে দুর্দান্ত পারফর্ম করে নজরকাড়া যায় জাতীয় দল নির্বাচকদের। একসময়ের বড় নাম অথচ এখন ব্রাত্য এমন ক্রিকেটারদের ফেরার মঞ্চ এই বিপিএল।
১। এনামুল হক বিজয়ঃ অনেকদিন ধরেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজয়। নিজেকে প্রমাণ করে ফিরে আসতে অধীর হয়ে আছেন। এবার তার কিছুটা ছাপ রেখেছেন তিনি। পাঁচ ম্যাচে ১৪৮ রান, গড় প্রায় ৩০। চট্টগ্রামের বিপক্ষে ৭৮ রানের চোখ-ধাঁধানো ইনিংস খেলেন। মিরপুরে ঢাকার বিপক্ষেও আছে ৪৫ রানের ম্যাচ জয়ী ইনিংস।
২। ইমরুল কায়েসঃ ইমরুলের অধিনায়কত্বে সবার চেয়ে এগিয়ে কুমিল্লা। পাঁচ ম্যাচে চার জয়। ব্যাট হাতেও আলো কাড়ছেন ইমরুল। ৩৪ গড়ে ১৩৫ রান। এর মধ্যে রয়েছে ৮১ রানে অপরাজিত ইনিংস। যেখানে চার ছক্কায় বাজিমাত করেন তিনি।
৩। মিঠুনঃ টি-২০তে মিঠুন চলে না এমন কথার চল থাকলেও নিজের সামর্থের জানান দিয়েছেন এই ব্যাটার। খুলনার বিপক্ষে ৫১ বলে ৭২ রান করেন। স্ট্রাইক রেট ১৪১।
৪। কামরুল ইসলাম রাব্বিঃ দীর্ঘদিন ধরে জাতীয় দলে কড়া নাড়ছেন কামরুল ইসলাম রাব্বি। কিন্তু সুযোগ মিলছে কই। এবারের বিপিএলে তিনি টপ পারফর্মার। মুস্তাফিজের সমান ১১ উইকেট নিয়ে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রাব্বি।
৫। নাজমুল ইসলাম অপুঃ চটের কারণে সিলেটের নাজমুল ইসলাম অপু খেলেছেন মাত্র তিন ম্যাচ। কিন্তু এর মধ্যেই শিকার ৮ উইকেট। শুধু উদযাপন নয় পারফরম্যান্সের কারণেও আলোচনায় এই বাঁহাতি স্পিনার।
৬। নাহিদুল ইসলামঃ আন্ডাররেটেড অলরাউন্ডার নাহিদুল ইসলাম কখনোই সেভাবে আলোচনায় আসেন না। কিন্তু নিজের কাজটা করে যান। কুমিল্লার হয়ে এরই মধ্যে ৯ উইকেট তার। রয়েছেন শীর্ষ পাঁচে। বিপিএলের এখনো প্রায় অর্ধেক বাকি। বিজয়, ইমরুল, রাব্বিরা শেষ পর্যন্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন