ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম দু:সংবাদ : বিপিএল শেষ না করেই যে কারনে চলে যাচ্ছেন আন্দ্রে রাসেল
শনিবার রাতের ফ্লাইটে বাংলাদেশ ছাড়বেন তিনি। মিনিস্টার ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, অন্য কোথাও প্রতিশ্রুতি দেওয়া থাকায় আগেভাগেই চলে যাচ্ছেন বর্তমান সময়ের অন্যতম মারকুটে এই অলরাউন্ডার।
তবে এবারের আসরে রাসেলের কাছ থেকে ঠিক সেরা সার্ভিসটি পায়নি ঢাকা। ব্যাট হাতে ছয় ম্যাচের পাঁচটিতে ব্যাটিং করে মাত্র ১৫.২৫ গড়ে ৬১ রান করেছেন তিনি। বল হাতে ৬ ম্যাচে ১৭.৩ ওভার হাত ঘুরিয়ে শিকার করেছেন ৮ উইকেট।
শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচটিই ছিল ঢাকার হয়ে রাসেলের এবারের আসরের শেষ ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে ভেস্তে গেছে এটি। ফলে শেষবারের মতো মাঠে নামা হয়নি তার। চট্টগ্রাম পর্বে খেলা কুমিল্লার বিপক্ষে ম্যাচটিই শেষ হয়ে রইলো তার।
বাংলাদেশ ছাড়ার আগে এক ভিডিওবার্তায় রাসেল বলেছেন, ‘আজ রাতে আমার শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলো। ড্রে রাস যা করে, তা করার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব হলো না।’
বিপিএল ছেড়ে চলে গেলেও, দূরে থেকেই ঢাকার খোঁজখবর নেবেন জানিয়ে তিনি বলেন, ‘আমি সবাইকে শুভকামনা জানাই। আমাদের দলের শিরোপা জেতার সামর্থ্য আছে। সব ফ্যানদের বলবো, আপনারা ঢাকাকে সমর্থন করুন। আমিও ডালাসে বসে সব খোঁজ রাখবো।’
এসময় মাঝপথেই চলে যাওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমার এখনই চলে যেতে হবে। আমার ফিটনেস নিয়ে কিছু কাজ করতে হবে। তবে হ্যাঁ এখানে খুব উপভোগ করেছি, খুব মজা হয়েছে। আমাদের দলের খেলোয়াড়দের চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে। দলের জন্য শুভকামনা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন