ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম দু;সংবাদ : কঠিন শাস্তির মুখে শাহজাদ,যা বলছে বিপিএল গভর্নিং কমিটি ও বিসিবি
এই যখন অবস্থা, তখন হঠাৎ ড্রেসিংরুমের বাইরে মাঠের ভেতর সিগারেট পান করে লঙ্কা কাণ্ড ঘটিয়ে বসেছেন মিনিস্টার ঢাকার আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। তিনি শেরে বাংলার খোলা মাঠে দাঁড়িয়ে ই-সিগারেট ফুকছেন, সে ছবি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ক্রিকেট মাঠে ধূমপান নিষেধ। কিন্তু আজ শুক্রবার হঠাৎ শেরে বাংলায় প্রকাশ্যে ধূমপান করে কেলেঙ্কারি ঘটালেন আফগান মোহাম্মদ শাহজাদ। বিপিএলের মতো আইসিসি স্বীকৃত আসরে একজন ভিনদেশি ক্রিকেটার খোলা মাঠে দাঁড়িয়ে সিগারেট পান করলেন। যা সমালোচনার মতোই। চারদিকে বইছে সমালোচনার ঝড়।
এ কাজটি কী করে করলেন মোহাম্মদ শাহজাদ? এটা যে চরম দৃষ্টিকটু এবং ক্রিকেট শিষ্টাচার বহির্ভূত? আফগান শাহজাদ কি তা জানতেন না? বিপিএল কর্তৃপক্ষও শাহজাদের এমন অখেলোয়াড়চিত আচরণে বিব্রত।
বিপিএল গভর্নিং কমিটি ও বিসিবি বিষয়টাকে কিভাবে দেখছে? বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক
জানিয়েছেন প্রথমত খেলার দিন খোলা মাঠে ধূমপান খুবই অশোভন, অনাকাঙ্খিত এবং অখেলোয়াড়চিত। এটি সমালোচনা ও নিন্দা যোগ্য কাজ। আমরা বিস্মিত এবং হতাশ।
তিনি আরও যোগ করেন, 'একজন ক্রিকেটার খোলা মাঠে ধূমপান করতে পারেন, এটা তো ভাবনারও অতীত। আমরা এটিকে ভালোভাবে দেখছি না। আসলে একজন ক্রিকেটার কোথায় কি করবেন? তার আচরণ কোথায় কেমন হবে? কোথায় কী করবেন বা করবেন না? তা তো তার নিজেরই খুব ভালো জানা। আমরা মানে বিপিএল কর্তৃপক্ষ বিব্রত।
পাশাপাশি বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজনের উদ্ধৃতি দিয়ে মল্লিক জানান, বিষয়টি বিসিবিও নোটিশ করেছে। অবশ্যই এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের হাফভাবে বোঝা যাচ্ছে, একটা শাস্তির মুখে পড়তে যাচ্ছেন শাহজাদ। সেটা কি অর্থদন্ড? না অন্য কিছু? তা- দেখার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন