ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্টেডিয়ামের ভেতর প্রকাশ্যে অবিশ্বাস্য কান্ড করে বসলেন শেহজাদ
ঘটনা আজ সন্ধ্যার। বৃষ্টি তখন থেমে গেছে। দিনের দ্বিতীয় ম্যাচ তথা মিনিস্টার গ্রুপ ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ আয়োজনের লক্ষ্যে মাঠ শুকানোর কাজ করছেন মাঠকর্মীরা। মাঠে এসে গেছেন দুই দলের ক্রিকেটাররাও।
এ সময় কেউ মাঠের পরিস্থিতি দেখছিলেন, কেউ হালকা ওয়ার্মআপ করছিলেন। আবার অনেকেই মেতে ছিলেন আড্ডায়। তখনই মাঠের একপ্রান্তে দেখা যায় কুমিল্লার করিম জানাত এবং আরেকজনের সঙ্গে কথা বলছেন মিনিস্টার গ্রুপ ঢাকার মোহাম্মদ শেহজাদ।
ঘটনা এটুকুতে সীমাবদ্ধ থাকলেই হয়তো ভালো হতো। কিন্তু দ্রুতই দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী! অর্থাৎ মাঠের ভেতর প্রকাশ্যে দাঁড়িয়ে ধুমপান করছেন আফগান উইকেটকিপার ব্যাটার! বিষয়টি ধরা পড়ার পর মাঠের একপ্রান্তে থাকা ফটোগ্রাফাররা ঢাকা কোচ মিজানুর রহমান বাবুলের দৃষ্টি আকর্ষণ করেন।
এরপর বাবুল গিয়ে সতর্ক করেন শেহজাদকে। তখন শেহজাদ ধুমপান বন্ধ করেন। উল্লেখ্য, ক্রিকেট মাঠে সব ধরনের ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ। শেহজাদের সেই ঘটনার পর আবারো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় মিরপুরে। পিচ আবারও ঢেকে ফেলা হয় কাভারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন