ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : বাড়ছে ঢাকা ও কুমিল্লা ম্যাচের বিপদ
তবে মিরপুর স্টেডিয়ামের নিষ্কাশন ব্যবস্থা ভালো। তাই আপাতত বৃষ্টি থামলেই মাঠে গড়াবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার ঢাকার ম্যাচ। কিন্তু আকাশ যে বলছে আজ বৃষ্টি থামবার নয়। সেক্ষেত্রে বাতিল হতে পারে দিনের দ্বিতীয় ম্যাচটিও।বিপিএলের অষ্টম আসরে বৃষ্টির বাধা নতুন নয়।
এর আগে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা টাইগার্স আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচের প্রথম অংশে আসা বৃষ্টিতে ৬৪ মিনিট খেলা বন্ধ ছিল। যে কারণে ২০ ওভারের ম্যাচ পরিণত হয়েছিল ১৮ ওভারে। আজকেও দিনের প্রথম ম্যাচে অপেক্ষা করা হয়েছিল বৃষ্টি থামলে ওভার কমিয়ে এনে খেলা চালানোর। কিন্তু আকাশ যেন তার অভিমান আজকে আর দমিয়ে রাখতে চায় না।
এদিকে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের ম্যাচটি বাতিল হলেও দুইদল এক পয়েন্ট করে পাবে। পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় স্থানে আছে বরিশাল। ৬ ম্যাচে তাদের নামের পাশে ৮ পয়েন্ট। অন্যদিকে সিলেট আছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে।
৫ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পেয়েছে দলটি। টেবিলে সবার শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাঁচ ম্যাচে তাদের পয়েন্টও বরিশালের সমান। আর মিনিস্টার ঢাকা ৬ ম্যাচে সমান তিন হার ও জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অপেক্ষা করছে। চলতি বিপিএলে আসরে কুমিল্লা দুর্দান্ত সময় পার করছে। ৫ ম্যাচের ৪টিতেই জয় তুলে নিয়েছে তারা।
সিলেট, বরিশাল, চট্টগ্রাম প্রথম দেখায় ইমরুল বাহিনীর বিপক্ষে হেরেছে সবাই। তবে ভিন্ন ছিল ঢাকার দলটি। তারকায় ভরপুর মিনিস্টার ঢাকা আসরটা বাজেভাবে শুরু করলেও এখন তারা ফিরেছে লড়াইয়ে। কুমিল্লার ৫ ম্যাচের যে এক হার সেটা এই ঢাকার বিপক্ষেই।
কুমিল্লার বিপক্ষে ঢাকার ব্যাটিংয়ে ট্রাম্পকার্ড তামিম, শেহজাদ, আন্দ্রে রাসেল, রিয়াদ। যাদের ব্যাট জ্বলে উঠবে মিরপুরে বইয়ে রান বন্না। ঢাকার বোলিং ত্রাস কাইস আহমেদ, রুবেল হোসেন ও এবাদত হোসেন। অন্যদিকে কুমিল্লার ব্যাটিংয়ে শক্তির জায়গা ইমরুল, লিটন,মঈন, ডু প্লেসি, জয়। শেষ ম্যাচে লিটন আর মুমিনুল ওপেনিংয়েই গড়ে ছিল ১৩৮ রানের জুটি। বোলিংয়ে তাদের বড় অস্ত্র কাটার মাস্টার মুস্তাফিজ ও সুনিল নারিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন