ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেমে এলো দু:সংবাদের কালো ছায়া : এলোমেলো হয়ে গেলো মোহাম্মদ আমিরের সব স্বপ্ন
এবার পিএসএলে করাচি কিংসের হয়ে খেলছিলেন আমির। এখন পর্যন্ত কোনো জয়ের মুখ দেখেনি দলটি। এক সময়ের চ্যাম্পিয়ন দল এবার বড় ধাক্কা খেয়েছে আমিরের কাছ থেকে।
আমির এবারের পিএসএলে কোনো ম্যাচই খেলতে পারেননি। টুর্নামেন্টের শুরু থেকেই বয়ে বেড়াচ্ছিলেন হ্যামস্ট্রিং চোট। তবুও দল আশায় ছিল, ফিট হয়ে হয়ত মাঠে ফিরতে পারবেন আমির। তবে ফিজিওরা দিয়েছেন দুঃসংবাদ। চোটের কারণে আগামী কিছুদিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।
শুধু আমির নন, করাচি হারিয়েছে আরও এক পেসারকে। আমিরের মত চোটের কারণে ছিটকে গেছেন মোহাম্মদ ইলিয়াস। ছিটকে যাওয়ার আগে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, তবে সেই ম্যাচগুলোতে বল হাতে ছিলেন খরুচে। তিন ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন মাত্র একটি।
এখন পর্যন্ত পিএসএলে একমাত্র জয়হীন দল করাচি। বাবর আজমের দল তাই পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। সর্বশেষ ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও প্রথম দুই ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ও লাহোর কালান্দার্সের কাছে হেরেছে একপেশেভাবে।
এর মধ্যে আমির ও ইলিয়াসের ছিটকে যাওয়া নিশ্চয়ই অস্বস্তি বাড়াবে করাচির। তবে দলটি এই দুই পেসারের বদলির খোঁজে নেমেছে। এখনও অবশ্য জানানো হয়নি, আমির ও ইলিয়াসের বদলি হিসেবে কারা যুক্ত হবেন স্কোয়াডে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন