ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেখেনিন এবারের বিপিএলের সেরা আবিষ্কারগুলো
নতুন কিছু উক্তি পারফরমারদের দেখা ঠিকই পাওয়া গিয়েছে। ভবিষ্যতে তারা জাতীয় দলের সার্ভিস দিতে পারবে কি পারবে না তা সময়ই বলে দিবে। তবে চলমান বিপিএলে পারফর্ম করে তারা তাদের প্রতিবাদ ছাপ ঠিকই রাখতে পেরেছে।
মাহমুদুল হাসান জয়: বিপিএল শুরুর আগেই এই ক্রিকেটারের উপর অনেক প্রত্যাশা ছিল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বিপিএল এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে ৭১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। এরপর থেকেই ওপেনার এর উপর প্রত্যাশার চাপ বাড়তে থাকে। এখন পর্যন্ত সেই প্রত্যাশার প্রতিদান কিছুটা হলেও দিতে পেরেছে এই ড্যাশিং ওপেনার। বিপিএল এখন পর্যন্ত চার ইনিংসে ব্যাট করে দুটি চল্লিশোর্ধ ইনিংস রয়েছে এ ব্যাটসম্যানের।
মৃত্তুঞ্জয় চৌধুরি: নামের মতোই যেন মৃত্যুকে জয় করতে চান এ পেস বোলার। দলের মূল বলার হিসেবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে গেলেও ইনজুরির কারণে মাঝ পথে ফিরে আসতে হয়। যেখানে তার সতীর্থ শরিফুল, শামীম ,জয় সবাই জাতীয় দলের হয়ে খেলছিলেন। তিনি তখন দৃশ্যপটের ই বাইরে ছিলেন মনে হচ্ছিল তিনি যেন যেকোনো সময় হারিয়ে যাবেন। তবে যে ব্যক্তির নাম মৃত্যুঞ্জয় তিনি কি এতো সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র। বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করেন এ ফাস্ট বোলার। পরবর্তীতে আবার ফরচুন বরিশালের বিপক্ষে ৪ উইকেট নিয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যতের বার্তা দেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার।
শফিকুল ইসলাম: এখন পর্যন্ত এবারের বিপিএলে তেমন কোন অসাধারণ পারফরম্যান্স না করতে পারলেও, নিজের দুর্ধর্ষ বোলিং এ সবার মন ঠিকই জিতে নিয়েছেন এ পেস বোলার। বিপিএলে নিজের প্রথম ম্যাচের প্রথম ওভারেই তামিম ইকবালের উইকেট নেন এ পেস বোলার। পরবর্তীতে মোহাম্মদ শেহজাদ এর উইকেট নিয়ে ঢাকার ব্যাটিং লাইনআপ কে চরম বিপদে ফেলেন এ ফাস্ট বোলার। এখন পর্যন্ত অনেক বেশি উইকেট না পেলেও নতুন বলকে বাতাসে সুইং করানোর নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি। ঠিকমতো পরিচর্যা করা হলে জাতীয় দলের সুইং বোলারের সমস্যার সমাধান আসতে পারে এ শফিকুলের হাত ধরে।
নাহিদুল ইসলাম: ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ এ স্পিন বোলিং অলরাউন্ডার। বয়সটাও ৩০ এর ঘরে। জাতীয় দল থেকে শুরু করে মিডিয়া সবার কাছে পরিচিত নাম হলেও কখনো জাতীয় দলের বিবেচনায় থাকেন না। তবে এবার যেন নিজেকে নতুন করে চেনাচ্ছেন এ স্পিন বোলিং অলরাউন্ডার। বিপিএলের ফরচুন বরিশালের বিপক্ষে চার ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন নাহিদুল। এছাড়া প্রায় প্রতি ম্যাচেই দলের হয়ে বোলিং ওপেন করছেন নাহিদুল এবং বেশ কয়েকবারই বিপক্ষ ব্যাটসম্যানদের বিপদে ফেলছেন এ স্পিনার। বয়স কোনো বাধা নয় এ বিশ্বাস নিশ্চয়ই করেন নাহিদুল। তাইতো এবারের বিপিএলে নিজেকে নতুন করে চেনাচ্ছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন