ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

যা কেউ ভাবেনি বা কল্পনাও করেনি সেই কাজটিই করে দেখালেন ইমরুল কায়েস

২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৫:২১:২৪

যা কেউ ভাবেনি বা কল্পনাও করেনি সেই কাজটিই করে দেখালেন ইমরুল কায়েস

ম্যাচ শেষে ইমরুল নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। একইসাথে দলের চতুর্থ জয়ে প্রকাশ করেছেন স্বস্তি। ইমরুল বলেন, ‘দেখুন, এটা আমার দায়িত্ব। আমাকে পারফর্ম করতে হবে। এটাই নিয়ম। আজকে আমার দিন ছিল মনে হয়েছে। চেষ্টা করেছি ঠিকভাবে দিন শেষ করার।

আলহামদুলিল্লাহ আমি ভালো খেলেছি যার জন্য কুমিল্লার কাজটা সহজ হয়ে গেছে।’ বিপিএলের এবারের আসরে এবারই প্রথম ওপেন করলেন ইমরুল। ফর্মে থাকা ফাফ ডু প্লেসি কিংবা মাহমুদুল হাসান জয়কে ওপেনিংয়ে না নামিয়ে দলও ভুল করেনি, ইমরুল তার প্রমাণ দিয়েছেন।

ইমরুল জানান, কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অনুমতি নিয়েই তিনি ওপেনিংয়ে নেমেছেন। তিনি বলেন, ‘গত কিছু দিন কোচকে বলেছিলাম, আমি টপ অর্ডারে ব্যাট করতে চাই বা ওপেন করতে চাই। তিনি আস্থা রেখেছেন, সুযোগ দিয়েছেন। আমি নিজের সর্বোচ্চটা চেষ্টা করেছি।’

টানা তিন ম্যাচ জেতা কুমিল্লা নিজেদের চতুর্থ মেরে হেরে গিয়েছিল। আবারও জয়ের ধারায় ফিরতে পেরে খুশি কুমিল্লার অধিনায়ক। তিনি বলেন, ‘জয় দলের জন্য বাড়তি প্রেরণা তৈরি করে। আজকের জয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু গত ম্যাচ হেরেছিলাম। সবাই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করেছে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ