ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

এখনও শুরু হয়নি খেলা,দেখেনিন মাঠের সর্বশেষ ও বর্তমান অবস্থা

২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৫:০২:১৩

এখনও শুরু হয়নি খেলা,দেখেনিন মাঠের সর্বশেষ ও বর্তমান অবস্থা

আজকের সকালটা ঠিকঠাক ছিল। রাজধানীর অনেক জায়গায়ই সোনালি রোদ। কিন্তু আগারগাঁও থেকেই আকাশে মেঘের ঘনঘটা।মিরপুরের আকাশে গুমোট ভাব। এর মধ্যেও বেলা ১২টার পর ফরচুন বরিশাল আর সিলেট সানরাইজার্স হালকা ওয়ার্মআপ করেছে। স্ট্রেচিং এর পাশাপাশি নকও করেছেন কেউ কেউ। কিন্তু সোয়া ১২টা পার হতেই শুরু বৃষ্টি।

সেই বৃষ্টি চলছে। মিরপুরের উইকেট ও ৩০ গজের আশপাশ পুরো ঘন প্লাস্টিক কভারে ঢেকে দেওয়া হয়েছে। এই অবস্থা থাকলে আজ দুপুর দেড়টায় ফরচুন বরিশাল আর সিলেট সানরাইজার্সের খেলা শুরুর সম্ভাবনা কম। কেননা ম্যাচের আধা ঘণ্টা আগে টস করা সম্ভব হয়নি। বৃষ্টি না থামার কারনে এখনও শুরু হয়নি টস।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ