ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দারুন সুখবর : কুক-মার্করামদের রেকর্ডে ভাগ বসালেন আরিফুল
কিন্তু সতীর্থদের ব্যর্থতায় দুঃখজনকভাবে পাকিস্তানের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বৃথা গেছে তার অনবদ্য সেঞ্চুরি।তবে যুব বিশ্বকাপের মঞ্চে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরির দূর্দান্ত কৃতিত্ব দেখিয়ে ঠিকই রেকর্ড বইয়ের একাধিক পাতায় নিজের নাম জুড়ে দিয়েছেন আরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার ৯ চার আর ৩ ছক্কার সহায়তায় ১০৩ বলে ১০২ রান করেছেন আরিফুল। আর আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১১৯ বল মোকাবিলায় ১০০ রান করেছিলেন তিনি, যেখানে ৫ চারের বিপরীতে ৪টি ছক্কা এসেছিলো এই তরুণ তুর্কীর ব্যাট থেকে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি করার কৃতিত্ব গড়েছেন আরিফুল হক। এর আগে কেবল ২০০৪ সালে ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার অ্যালিস্টার কুক এবং ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম টানা দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
পাশাপাশি যুব বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডেও এনামুল হক বিজয়ের সাথে এখন যৌথভাবে শীর্ষস্থানে অবস্থান করছেন আরিফুল ইসলাম। বাংলাদেশিদের মধ্যে কেবল ২০১২ সালে জোড়া সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছিলেন ছিলেন বিজয়।
সবমিলিয়ে বিশ্বের মাত্র ১৬তম ব্যাটার হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জোড়া সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন আরিফুল ইসলাম। তিনটি করে সেঞ্চুরি হাঁকিয়ে যুব বিশ্বকাপের এক আসরে এবং সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর তালিকায় যৌথভাবে শীর্ষস্থানে অবস্থান করেছেন ভারতের শিখর ধাওয়ান এবং ইংল্যান্ডের জ্যাক বুর্নহাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন