ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন ইতিহাস: ছক্কা মেরে নয় এবার ছক্কার মার খেয়ে আফ্রিদির লজ্জার রেকর্ড

২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৩:৪৭:৪৭

নতুন ইতিহাস: ছক্কা মেরে নয় এবার ছক্কার মার খেয়ে আফ্রিদির লজ্জার রেকর্ড

এখন পর্যন্ত বেশ কয়েকবার অবসর নিয়ে মাঠের ক্রিকেটে আবার প্রত্যাবর্তন করেছেন তিনি। তবে বয়স এবং সাম্প্রতিক ফ্রম বিচার করে মেনে নেওয়া যাক এটিই আফ্রিদির শেষ পিএসএল। সেই হিসেবে শেষের শুরু ভালো করতে পারেনি শহীদ আফ্রীদি।

ইসলামাবাদ ইউনাইটেড এর কাছে গতকাল ৪৩ রানে হেরেছে আফ্রিদির দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তবে দলের হার নয় এই ম্যাচে আফ্রিদিকে সবচেয়ে বেশি হতাশ করবে তার নিজের পারফরম্যান্স। ইসলামাবাদ ইউনাইটেড আগে ব্যাট করে ৪ উইকেটে ২২৯ রান সংগ্রহ করে। তবে সবচেয়ে বড় ঝড়টা গিয়েছে আফ্রিদির উপর। আফ্রিদির ৪ ওভারের স্পেলে ৬৭ রান নিয়েছে ইসলামাবাদ।

উইকেট মাত্র একটি পেয়েছেন আফ্রিদি।এ স্পেলের এর মাধ্যমে পিএসএল এর ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি খরুচে বোলিংয়ের রেকর্ড বানিয়েছেন আফ্রিদি। এর আগের রেকর্ডটি পেশোয়ার জালমি এর বিপক্ষে জাফর গহরের দেওয়া ৬৬ রানের ছিল। শুধু তাই নয় ইনিংসে আটটি ছক্কা খেয়েছেন একসময়ের বুমবুম আফ্রিদি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ