ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, আরিফুলের টানা দ্বিতীয় সেঞ্চুরির পর শেষ হলো বাংলাদেশের ম্যাচ,জেনেনিন ফলাফল
ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের বিপক্ষে চরম ব্যাটিং ব্যর্থতা প্রদর্শন করার পর টস জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে এসে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় যুবারা। মাহফিজুল ইসলাম রবিন ও প্রান্তিক নওরোজ নাবিল যোগ করেন ৫৭ রান। ৩১ বলে ২৯ রান করে আউট হন রবিন। আইচ মোল্লা ১৫ বলে ১ রান করে বিদায় নেন।
নাবিলের সাথে ক্রিজে যোগ দেন আরিফুল ইসলাম। মাত্র ১৫ রানের জুটি গড়েই বিদায় নেন নাবিল। তিনি করেন ৫১ বলে ৩৮ রান। ৩২ বলে ৩৬ রানের ইনিংস খেলার পথে চতুর্থ উইকেটে আরিফুলের সাথে ৫৫ রানের জুটি গড়েন সাজঘরে ফেরেন মোহাম্মদ ফাহিম। পঞ্চম উইকেটে বড় জুটি পায় বাংলাদেশ।
আরিফুলের সাথে ১১৭ রানের জুটি গড়েন মেহেরব হোসেন অহিন। মেহেরব আউট হলে ভেঙে যায় এই জুটি। ৪৭ বলে ৩৬ রান করেন তিনি। এরপর আর কেউ আরিফুলকে সঙ্গ দিতে পারেননি। তবে তিনি ঠিকই তিন অঙ্ক স্পর্শ করেন। বিশ্বকাপে বাংলাদেশের শেষ দুই ম্যাচে টানা দুইটি শতক হাঁকালেন আরিফুল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৩ বলে ১০২ রান করে ক্যাচ আউট হন। আরিফুলের ইনিংসে ছিল নয়টি চার ও তিনটি ছক্কা। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৮ উইকেটে ২৯৩ রান।
জবাবে বোলিংয়েও বেশ ভালো শুরু করেছিল বাংলাদেশ, তবে জুনিয়র টাইগাররা সেটি ধরে রাখতে ব্যর্থ হন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ম্যাচ বের করে এনে ইতোমধ্যে তারকা বনে যাওয়া ডেওয়াল্ড ব্রেভিস। ওপেনার রোনান হারমানের ৪৬ রান ছাড়া টপ ও মিডল অর্ডারে ব্রেভিস ব্যতীত আর কেউ বলার মতো রান পাননি। ১৭৬ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা।
ষষ্ঠ উইকেটে ম্যাথু বোস্টের সাথে ৭৪ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফিরিয়ে আনেন ব্রেভিস। ২২ বলে ৪১ রানের টর্নেডো ইনিংস খেলেন বোস্ট। শতক হাঁকান ব্রেভিস। তবে তারা দুইজনই আউট হয়ে গেলে আবার আশা দেখে বাংলাদেশ। সে আশা শেষ পর্যন্ত রঙিন হয়নি। ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় জুনিয়র প্রোটিয়ারা, পায় ২ উইকেটের জয়।
বাংলাদেশের পক্ষে দুইটি করে উইকেট পান রিপন মন্ডল, মুশফিক হাসান ও মেহেরব। ১৩০ বলে ১৩৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন ব্রেভিস।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ২৯৩/৮ (৫০ ওভার)আরিফুল ১০২, নাবিল ৩৮, ফাহিম ৩৬, মেহেরব ৩৬, রবিন ২৯;মাপহাকা ৩/৫৫, অ্যাল্ডার ২/৩৯।
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দল ২৯৮/৮ (৪৮.৫ ওভার)ব্রেভিস ১৩৮, রোনান ৪৬, বোস্ট ৪১;মেহেরব ২/৪৮, মুশফিক ২/৫২, রিপন ২/৬২।
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দল ২ উইকেটে জয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন