ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আরিফুলের টানা দ্বিতীয় শতকে বাংলাদেশের রানের পাহাড়
এর আগে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ১১৯ বল মোকাবিলা করে ১০০ রানের ইনিংস খেলেন আরিফুল। আর বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সপ্তম স্থান নির্ধারণি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৩ বল মোকাবিলা করে খেলেন ১০২ রানের ইনিংস। তার ইনিংসটি ৯টি চার ও ৩টি ছক্কার মারে সাজানো ছিল। তার অনবদ্য ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের যুবাদের সংগ্রহ ৮ উইকেট হারিয় ২৯৩ রান।
এর আগে অ্যান্টিগার কুলিজ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রাকিবুল হাসান। দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও প্রান্তিক নওরোজের প্রথম উইকেটে বাংলাদেশকে ৫৭ রান এনে দেন। মাহফিজুল ২৯ এবং নাবিল ৩৮ রান করে মাঠ ছাড়েন।
তবে যুব ব্যাটিংয়ের আশার আলো আইচ মোল্লা এদিনও হতাশ করে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে নামা আরিফুল এদিনও ছিলেন স্পটলাইটে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চলতি আসরে দলকে উপহার দেন দ্বিতীয় শতক। এরপর মোহাম্মদ ফাহিম ও মেহেরব সমান ৩৬ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন। আর তাতেই প্রোটিয়াদের বিপক্ষে জয়ের জন্য লড়াকু সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশের যুবারা।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবার যুবারা পা রেখেছিল টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দিয়ে। তানজিম সাকিব, রাকিবুল হাসানরা গত আসরে আফ্রিকা জয় করে দেশকে প্রথম শিরোপা এনে দিয়েছিল। এবার তারা আরও পরিণত, স্বপ্নটাও তাই বড়। কিন্তু ক্যারিবীয় দ্বীপে পা রাখার পর থেকে হতাশাই সঙ্গী হয়েছে যুবা টাইগারদের।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এবার রাকিবুলদের শুরুটাও হয়েছে লেজেগোবরে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে যুবাদের ব্যাটিংয়ের দৈন্যদশা ছিলো স্পষ্ট। মাত্র ৯৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ৭ উইকেটের হারে আসর শুরু লাল সবুজের প্রতিনিধিদের। পরের ম্যাচে কানাডার বিপক্ষে ৮ উইকেটের জয় পায় যুবারা। গ্রুপের তৃতীয় ম্যাচে দুর্বল আরব আমিরাত বধে নিশ্চিত হয়েছিলো কোয়ার্টার ফাইনাল।
কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ গত আসরের রানার্সআপ ভারত। যাদের হারিয়ে প্রথমবার আইসিসির বড় কোনো শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। বিশ্বকাপে জিতলেও গত বছরের ডিসেম্বরে যুব এশিয়া কাপে বাংলাদেশকে বিদায় করে প্রতিশোধ নিয়েছিলো ইয়াশ ধুলের দল। সে হারের প্রতিশোধ বাংলার যুবারা নিতে পারেনি বিশ্বকাপের মঞ্চেও। বাজে হারে শেষ হয় সেমিতে ওঠার স্বপ্ন।গত আসরের চ্যাম্পিয়নরা ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১১১ রানেই গুটিয়ে যায়।
এরপর অবশ্য ব্যাট হাতে স্বস্তি এনে দিয়েছিল আরিফুল। টুর্নামেন্টের ৫ম স্থান নির্ধারণী ম্যাচে তার দুর্দান্ত সেঞ্চুরি শত কষ্টের মধ্যেও আশার আলো দেখিয়েছে বাংলাদেশ দলকে। বাকিদের ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটি হারে ৬ উইকেটের ব্যবধানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন