ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

লিটন-ইমরুলের চার ছক্কার ঝড়ে ব্যাটে কুমিল্লার বিশাল জয়

২০২২ ফেব্রুয়ারি ০৩ ২১:৫০:৩৭

লিটন-ইমরুলের চার ছক্কার ঝড়ে ব্যাটে কুমিল্লার বিশাল জয়

২১ বলে ২৭ রান করে তানভীর ইসলামের বলে বোল্ড হন আফিফ। তিনি হাঁকান চারটি চার। জ্যাকসের সাথে ৪৭ রানের জুটি গড়ে বিদায় নেন শামীম হোসেন। শামীম করে ২২ বলে ২৬ রান করেন। প্রথম ওভারে ১৪ রান খরচ করা মুস্তাফিজ শিকার করেন শামীমকে। একই ওভারে জ্যাকসকেও সাজঘরে পাঠান তিনি। নিজের পরের ওভারে ফিরেই মুস্তাফিজ শিকার করেন নাঈম ইসলাম ও বেনি হাওয়েলকে।

মুস্তাফিজের টানা ১০টি বলের মধ্যেই চারটি উইকেট হারায় চট্টগ্রাম। চট্টগ্রামের পক্ষে ফর্মের তুঙ্গে থাকা জ্যাকস করেন ৩৭ বলে ৫৭ রান। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা। জ্যাকসের বিদায়ের পর আর লড়াই করতে পারেনি চট্টগ্রাম। মুস্তাফিজ নিজের শেষ ওভারে মেহেদী হাসান মিরাজকে শিকার করে প্রথমবারের মতো বিপিএলে পাঁচ উইকেট শিকার।

বিপিএলে ১৫তম বোলার হিসেবে এই কৃতিত্ব গড়লেন মুস্তাফিজ। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় পাঁচ উইকেট শিকার। বৃষ্টির কারণে ১৮ ওভার ব্যাটিং করার সুযোগ পায় চট্টগ্রাম। ৮ উইকেটে সংগ্রহ করে ১৩৮ রান। কুমিল্লার পক্ষে ইনিংস উদ্বোধন করতে নামেন ইমরুল কায়েস ও লিটন দাস। দারুণ ব্যাটিংয়ে নির্বিঘ্নে রান সংগ্রহ করতে থাকেন তারা। গড়েন শতরানের জুটি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ