ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবিশ্বাস্য : বিপিএলে প্রথমবারের মত ১ ম্যাচে এতোগুলো উইকেট নিলেন মোস্তাফিজ
মিরপুরে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ওভারেই চ্যাডউইক ওয়ালটনকে শিকার করেন নাহিদুল ইসলাম।রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওয়ালটন। তবে তাতে অস্বস্তিতে পড়েনি চট্টগ্রাম। দ্বিতীয় উইকেটে দ্রুতই ৬২ রান করেন আফিফ হোসেন ও উইল জ্যাকস। ২১ বলে ২৭ রান করে তানভীর ইসলামের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন আফিফ।
তার ইনিংসে ছিল চারটি চার। তৃতীয় উইকেটে জ্যাকসের সাথে যোগ দেন শামীম হোসেন। ওপেনার জ্যাকস এই আসরের তৃতীয় অর্ধশতক তুলে দেন। চট্টগ্রাম ১২.৫ ওভারে ১০৭ রান তুলতেই মিরপুরের আকাশ ভেঙে বৃষ্টি নামে। ফলে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টির বাগড়ার আগে জ্যাকস চারটি চার ও তিনটি ছক্কায় ৩৩ বলে ৫১ রান সংগ্রহ করেন। অপরপ্রান্তে, চারটি চারে ২০ বলে ২৬ রান করেন শামীম। বৃষ্টির কারণে চট্টগ্রামের ইনিংস কমে দাঁড়ায় ১৮ ওভারে।
আবার মাঠে ফিরেই আউট হন শামীম হোসেন। প্রথম ওভারে ১৪ রান খরচ করা মুস্তাফিজ শিকার করেন শামীমকে। একই ওভারে জ্যাকসকেও সাজঘরে পাঠান তিনি। নিজের পরের ওভারে ফিরেই মুস্তাফিজ শিকার করেন নাঈম ইসলাম ও বেনি হাওয়েলকে। মুস্তাফিজের টানা ১০টি বলের মধ্যেই চারটি উইকেট হারায় চট্টগ্রাম। চট্টগ্রামের পক্ষে ফর্মের তুঙ্গে থাকা জ্যাকস করেন ৩৭ বলে ৫৭ রান।
তার ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা। জ্যাকসের বিদায়ের পর আর লড়াই করতে পারেনি চট্টগ্রাম। মুস্তাফিজ নিজের শেষ ওভারে মেহেদী হাসান মিরাজকে শিকার করে প্রথমবারের মতো বিপিএলে পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব স্পর্শ করেন। নির্ধারিত ১৮ ওভারে চট্টগ্রাম সংগ্রহ করে ১৩৮ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন