ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে সামনে এলো গোঁপন তথ্য : আইপিএল নিলাম থেকে কত টাকা চান
দীর্ঘদিন বাদে আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে হয়তো দেখা যাবে না তাঁকে। নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছে দল। তবে যুজবেন্দ্র চহাল জানালেন, পুরনো দলেই ফিরতে চান তিনি। এমনকী, তাঁকে বেশি টাকা দেওয়ারও দরকার নেই। কত টাকা চান, সেটাও জানিয়ে দিয়েছেন চহাল।
চলতি মাসেই বেঙ্গালুরুতে হতে চলেছে আইপিএল-এর নিলাম। তার আগে রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে চহাল বলেছেন, “নিলামে আমি আরসিবি-তেই ফিরতে চাই। কারণ ৮ বছর ওখানে ছিলাম। তবে অন্য কোনও দলে গেলেও যে খারাপ লাগবে এমনটা নয়। প্রত্যেককেই কোনও না কোনও সময় নতুন দলে যোগ দিতে হয়। এ বার বড় নিলাম। হাতে কত টাকা আছে সেটাও একটা বড় ব্যাপার। যে-ই আমাকে নিক না কেন, আমি ১০০ শতাংশ দেব। নতুন দলে যোগ দিয়ে মানিয়ে নিতে সময় লাগবে। কিন্তু পেশাদার ক্রিকেটারদের মানিয়ে নিতেই হয়।”
অশ্বিন এরপরেই প্রশ্ন করেন, আইপিএল নিলামে কত টাকা চান তিনি? হেসে ফেলে চহালের উত্তর, “আমি মোটেই বলব না যে ১৫ কোটি বা ১৭ কোটি চাই। আমার মতে, ৮ কোটি যথেষ্ট। এটা আরসিবি-র জন্যেই সম্ভব হয়েছে। ওরাই আমাকে মঞ্চ দিয়েছিল। সেখানে আমি নিজেকে প্রমাণ করেছি। যাত্রা শুরু হওয়ার পর বোলার হিসেবে আত্মবিশ্বাস বাড়ে। তার আগে তো শুধু রঞ্জির ম্যাচ খেলতাম। কিন্তু আইপিএল-এ ভাল খেলার পর আত্মবিশ্বাস বাড়ে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন