ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিঠুনের চার ছক্কার ঝড়ে পর যত রানের টার্গেট দিলো সিলেট
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তলানীর দুই দলের লড়াই শুরু হয় দুপুর সাড়ে বারোটায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম।
বিপিএলের চট্টগ্রাম পর্বে পর পর দুই ম্যাচে পরে ব্যাট করে হেরেছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। তবু ঢাকায় ফিরেও টস জিতে আগে ফিল্ডিং করারই সিদ্ধান্ত নেন মুশফিক।
তবে এদিন অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণেই যেন মাঠে নামে খুলনার বোলাররা। শুরু থেকেই আঁটসাঁট বোলিংইয়ে সিলেটের ব্যাটারদের চেপে ধরে তারা। প্রথম ৮ ওভারে ৩৪ রান তুলতেই সিলেট হারায় ৩ উইকেট।
সিলেটের দুই ওপেনার লেন্ডল সিমন্স ও আনামুল হক বিজয় যথাক্রমে ১৯ বলে ৬ ও ১০ বলে ৪ রান করেন। কলিন ইনগ্রামও ৩ বলে ২ রানের বেশি করতে পারেননি। এমতাবস্থায় দলের হাল ধরেন মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিঠুন।
মোসাদ্দেক-মিঠুনের ৫০ বলে ৬৮ রানের জুটিতে ম্যাচে ফেরার রসদ পায় সিলেট। মোসাদ্দেক ৩০ বলে ৩৪ রান করে আউট হন। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি পূরণ করেন মোহাম্মদ মিঠুন।
ইনিংসের শেষ বলের আগের ডেলিভারিতে আউট হন মিঠুন। এর আগে তিনি খেলেন ৫১ বলে ৭২ রানের ইনিংস। খুলনার হয়ে খালেদ আহমেদ দুটি এবং নাবিল সামাদ, কামরুল ইসলাম রাব্বি ও সৌম্য সরকার একটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন