ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ঢাকায় নয় সিরিজের প্রত্যেকটি ম্যাচ হবে চট্টগ্রামে
অনেক আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনা ছিল, আফগানিস্তান সিরিজের ম্যাচগুলো হবে ঢাকার বাইরে। তবে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত হয়, ঢাকা ও চট্টগ্রামে হবে সিরিজ দুটি।
সেক্ষেত্রে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চট্টগ্রামে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে সূচি ঘোষণার আগমুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে চলেছে বিসিবি। বোর্ডের শীর্ষস্থানীয় সূত্র বিডিক্রিকটাইমকে জানিয়েছে, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজই চট্টগ্রামে আয়োজনের কথা ভাবছে বিসিবি।
সূত্রের ভাষায়, ‘আফগানিস্তান সিরিজের তিন ওয়ানডের মত দুই টি-টোয়েন্টিও চট্টগ্রামে আয়োজনের পরিকল্পনা রয়েছে, বিষয়টি প্রায় চূড়ান্ত। শীঘ্রই বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দিবে।’
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান জাতীয় দল। বাংলাদেশের ক্রিকেটাররা অবশ্য তখন বিপিএল নিয়ে ব্যস্ত থাকবেন। এই ফাঁকে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করবেন মোহাম্মদ নবী, রশিদ খানরা। যদিও সিরিজের কোনো ম্যাচ সিলেটে আয়োজনের পরিকল্পনা নেই।
আফগানদের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরবে টাইগাররা। সিরিজের তিনটি ম্যাচই ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন