ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতীয় ক্রিকেটে অনেক বড় দু:সংবাদ

২০২২ ফেব্রুয়ারি ০৩ ১১:৫০:০৭

ভারতীয় ক্রিকেটে অনেক বড় দু:সংবাদ

তিন ম্যাচের সেই একদিনের সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারী থেকে। সেই আহমেদাবাদে নেমেই করোনা সম্পর্কিত বড় দুঃসংবাদ পেয়েছে ভারতীয় ক্রিকেট দল৷ বুধবার করোনা পজিটিভ হয়েছেন দলের ৪ জন ক্রিকেটার৷ তারা হলেন, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গাইকোয়াদ ও দলের সাথে বাড়তি বোলার হিসেবে থাকা নবদীপ সাইনি।

আক্রান্তের তালিকায় আছে ক্যাম্পে দলের সাথে থাকা আরো তিন জনের নামও৷ বিসিসিআই জানিয়েছে, ৩১ শে জানুয়ারি আহমেদাবাদ নামার পর তিন দফা আরটিপিসিআর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে পুরো ভারত জাতীয় ক্রিকেট দলকে৷ সেখানে প্রথম দিনের পরীক্ষায় শিখর ধাওয়ান ও নবদীপ সাইনির রিপোর্ট পজিটিভ আসে৷ অন্যদিকে, শ্রেয়াস আইয়ার ও রুতুরাজ গাইকোয়াদের রিপোর্ট পজিটিভ আসে বুধবারের করোনা টেস্টে৷

চার ক্রিকেটার ছাড়া করোনা আক্রান্ত হওয়া বাকি তিনজন হলেন, ফিল্ডিং কোচ দিলীপ, নিরাপত্তা কর্মকর্তা লোকেশ ও থেপারিস্ট রাজিব কুমার৷ করোনা আক্রান্ত চার ক্রিকেটারের একদিনের সিরিজের পুরোটাই মিস করার সম্ভাবনা রয়েছে৷ তবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফেরার চেষ্টা থাকবে তাদের৷

বিসিসিআই জানিয়েছে, তাদের অনুপস্থিতিতে আপাতত দলের সাথে যোগ দিবেন ওপেনিং ব্যাটার মায়াঙ্ক আগারওয়াল৷ বোনের বিয়ের জন্য ছুটিতে থাকায় প্রথম একদিনের ম্যাচ মিস করবেন দলের সহ-অধিনায়ক লোকেশ রাহুলও৷ তাই প্রথম ম্যাচের জন্য দল সাজানোর জন্য মাত্র ছয়জন ব্যাটারই থাকবেন অধিনায়ক রোহিত শর্মার হাতে৷

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ