ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
অধিনায়কের দায়িত্ব পেয়ে দলের বাকি ক্রিকেটারদের নিয়ে অবিশ্বাস্যভাবে যা বললেন হার্দিক
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। সেই নিলামে অংশ নেয়ার আগে কয়েকজন ক্রিকেটারকে সরাসরি দলে ভেড়ানোর সুযোগ পেয়েছিল এবারের আইপিএলের নতুন দুই দল লক্ষ্ণৌ ও আহমেদাবাদ। সেই সুযোগেই ১৫ কোটি রুপিতে হার্দিককে দলে ভিড়িয়েছে আহমেদাবাদ। এর আগে আইপিএলে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা নেই হার্দিকের। তাই অধিনায়ক হিসেবে এবারের মৌসুমে অভিষেক হতে যাচ্ছে তার।
হার্দিক বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করেছি যে, আপনি বিভিন্ন উপায়ে নেতৃত্ব দিতে পারেন। আমার দলে আমিই অধিনায়ক হবো কিন্তু বাকি সবাই তাদের নিজ নিজ জায়গায় নেতা হবে। আমাকে যে সুযোগ বা দায়িত্ব দেয়া হয়েছে, আমি সবসময় তা পালন করার এবং নতুন কিছু শেখার চেষ্টা করেছি। এখন আমার কাছে সুযোগ আছে, আমার এই সমস্ত অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব।’
হার্দিক সবসময় দায়িত্ব নিতে পছন্দ করেন। তার চাওয়া, দলের সবাই এক হয়ে খেলবে এবং দলকে এক সুতোয় গাঁথার জন্য তিনি নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবেন। দলের সদস্যদের প্রয়োজনে তাদের সময় দিতে প্রস্তুত থাকবেন এই পেস বোলিং অলরাউন্ডার।
তিনি বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে দায়িত্ব নিতে পছন্দ করে। আমি নিশ্চিত করব যে, আমার দলের সবাই এক হয়ে খেলবে। এটা আমি বছরের পর বছর ধরে শিখে আসছি, তারা আমার কাছ থেকে এটা পাবে। আমি নিশ্চিত করব যে, আমি ক্রিকেটারদের যথেষ্ট সময় দিচ্ছি। তাদের জন্য সমসময় আমার দরজা খোলা থাকবে। অধিনায়কত্বের জন্য তেমন কোনো প্রস্তুতি নেই, কিন্তু আমি এটার জন্য অপেক্ষা করছি এবং মানসিকভাবে সবসময় প্রস্তুত ছিলাম।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন