ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রমিজ রাজাকে নিয়ে গুরুতর অভিযোগ করলেন হাফিজ,আবারও উত্তাল পাক ক্রিকেটাঙ্গন
যদিও সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের নাম নেননি তিনি। কিন্তু ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান হিসেবে রমিজকে পছন্দ না তার। হাফিজ পিসিবির চেয়ারম্যান নিয়োগ দেয়ার প্রক্রিয়াটি নিয়েই প্রশ্ন তুলেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হাফিজ বলেছেন, 'আমি মনে করি, পিসিবির চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াটাই বাজে। এমন একটা পদে একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। আমি মনে করি, পিসিবি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের মাধ্যমে কারও আসা উচিত, নির্বাচনের মাধ্যমেই কেবল সবার জন্য গ্রহণযোগ্য কাউকে বেছে নেওয়া সম্ভব। এ পদে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা আদতে ক্রিকেটই বোঝেন না।’
সম্প্রতি ক্রিকেটকে বিদায় বলেছেন হাফিজ। তাই তাকে আঁটকে রাখার সাধ্য কার। রমিজের সঙ্গে দুই বছর আগে চরম দ্বন্দ্ব শুরু হয়েছিল। সেই সময় রমিজ পাকিস্তান দলে হাফিজের থাকা নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। এই বিষয়টি ভালোভাবে নেননি হাফিজ।
তিনি জবাবে বলেছিলেন তার ১২ বছরের ছেলেও রমিজের চেয়ে ভালো ক্রিকেট বোঝে। যদিও রমিজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার পরও হাফিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। যখন অনেকেই অবাক হয়েছিলেন এমন দ্বন্দ্ব নিয়ে পাকিস্তান দলে কীভাবে খেলছেন হাফিজ।
গত বছরের সেপ্টেম্বরে পিসিবির চেয়ারম্যান হিসেবে রমিজকে মনোনীত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে পিসিবির বোর্ড অব গভর্নর হিসেবে মনোনীত করা হয়। এর পরবর্তী ধাপই মূলত বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব। সেই প্রক্রিয়া অনুসরণ করেই চেয়ারম্যান হন রমিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন