ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সবকিছু ঠিক থাকলেও যে কারণে বিপিএল নিয়ে হতাশ গেইল

২০২২ ফেব্রুয়ারি ০২ ১২:০৯:০৯

সবকিছু ঠিক থাকলেও যে কারণে বিপিএল নিয়ে হতাশ গেইল

বিপিএল এটি ঘরোয়া ক্রিকেটের একটি দুর্দান্ত ঘটনা। ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল বিপিএলের পরিচিত মুখ। গেইলকে নিয়ে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের উন্মাদনার শেষ নেই। বাংলাদেশি ভক্তদের মনেও গেইলের একটি বিশেষ স্থান রয়েছে। এই বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন গেইল।

কিন্তু গ্যালারি ফাঁকা থাকায় ভালো লাগছে না গেইলের। শূন্য গ্যালারি দেখে হতাশ হয়েছেন এই তারকা। তিনি বলেন, গ্যালারিতে দর্শক না থাকায় আমি সত্যিই হতাশ। তবে সরকারি বিধিনিষেধ উঠে গেলে বিপিএলের গ্যালারিতে দর্শক ফেরানো হবে বলে জানিয়েছিল বিসিবি।

কিন্তু দেশে যেভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হচ্ছে দর্শক ছাড়াই শেষ হবে বিপিএলের এবারের আসর। বরিশালের হয়ে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ১১৩ রান করেছেন গেইল। এখনও গেইল নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। গেইলের জ্বলে উঠার দিকে তাকিয়ে আছে বরিশাল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ