ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকা ও চট্টগ্রাম পর্ব শেষে দেখেনিন বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল

২০২২ ফেব্রুয়ারি ০২ ১১:৩৫:৫০

ঢাকা ও চট্টগ্রাম পর্ব শেষে দেখেনিন বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল

বিপিএল-এ চট্টগ্রাম পর্ব‌শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। বিপিএলের এবারের আসরে বরিশাল খেলেছে ৬ টি ম্যাচ। যার মধ্যে তারা জয়লাভ করেছে চারটিতে। তাইতো ৮ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে বরিশাল। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারকাবহুল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

তবে বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে কম ম্যাচ খেলেছে তারা। চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয়লাভ করেছে ইমরুল কায়েসের দল। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা। তবে কুমিল্লায় সমান ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল মিনিস্টার গ্রুপ ঢাকা এবং চতুর্থ স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এখন পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয়লাভ করেছে ঢাকা এবং সাত ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয়লাভ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে টুর্নামেন্টের শুরুটা ভালো করলেও চট্টগ্রাম পড়বে মোটেও ভালো করতে পারেনি মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।

এখন পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়লাভ করেছে মুশফিকুর রহিমের দল। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। তবে পয়েন্ট টেবিলের একদম শেষে ষষ্ঠ স্থানে অবস্থান করছে সিলেট সানরাইজার্স। চার ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয়লাভ করেছে তাসকিন আহমেদের দল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ