ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
তামিম শীর্ষে দেখেনিন চট্টগ্রাম পর্ব শেষে সেরা রান সংগ্রাহকের দৌড়ে এগিয়ে যারা
সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন ঢাকার বিপিএল খেলোয়াড় তামিম ইকবাল। এখন পর্যন্ত তামিম টুর্নামেন্টে তার ছয়টি ম্যাচ খেলেছেন। দুটি হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরির সাহায্যে তামিম মোট ২৬২ রান করেছেন। ৫২.৪০ গড়ে ব্যাটিং করা তামিমের স্ট্রাইক রেট ১৩৫.৭৫।
এই তালিকায় দুই নম্বরে রয়েছেন চট্টগ্রাম চেলেঞ্জার্সের হয়ে টপ অর্ডারে ব্যাটিং করা উইল জ্যাকস। এখন পর্যন্ত বন্দর নগরীর দলটির জার্সিতে জ্যাকস খেলেছেন ৭ ম্যাচ। ৩১.৮৫ গড়ে ব্যাটিং করা জ্যাকসের স্ট্রাইকরেট ১৫৯.২৮। দুইটি অর্ধশতকের সাহায্যে জ্যাকস করেছেন সর্বমোট ২২৩ রান।
তিন নম্বরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়কের দায়িত্ব পালন করছেন মিনিস্টার ঢাকার হয়ে। এখন পর্যন্ত ঢাকার হয়ে ছয় ম্যাচ খেলা মাহমুদউল্লাহর নামের পাশে রয়েছে ১৯৪ রান। তার সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ৭০ রানের। ৪৮.৫০ গড়ে ব্যাটিং করা মাহমুদউল্লাহর স্ট্রাইকরেট ১৩৯.৫৬।
টুর্নামেন্টে একাধিক ম্যাচে ঝড়ো ব্যাটিং করা চট্টগ্রাম চেলেঞ্জার্সের অলরাউন্ডার বেনি হাওয়েল রয়েছেন সের রান সংগ্রাহকের তালিকায় চার নম্বরে। এখন পর্যন্ত ৭ ম্যাচে মাঠে নামা হাওয়েল ৩২.২০ গড়ে রান করেছেন। যেখানে তার স্ট্রাইকরেট ১৭১.২৭।
তালিকার পাঁচ নম্বরে থাকা ব্যাটসম্যানটিও চট্টগ্রাম চেলেঞ্জার্সেরই। বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা আফিফ হোসেন ধ্রুব এবারের বিপিএলে চট্টগ্রাম চেলেঞ্জার্সের হয়ে খেলেছেন সবগুলো ম্যাচেই। মোট ৭ ম্যাচে তিনি ব্যাট হাতে করেছেন ১৫৮ রান। ২২.৫৭ গড়ে ব্যাটিং করা আফিফের স্ট্রাইকরেট মাত্র ১১৭.৯১।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন