ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিপিএল ছাড়ার 'হুমকি' নিয়ে অবশেষে যা বললেন : তাসকিন
এ ক্ষেত্রে তাসকিন নাকি টুর্নামেন্টের মাঝপথে শতভাগ পারিশ্রমিকের দাবি করে বসেন। সেই পারিশ্রমিক না দিলে তিনি খেলবেন না বলেও হুমকি দেন। গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক ক্রিকেটারের নাম উল্লেখ না করে বিষয়টি স্বীকার করেন। অবশেষে আজ তাসকিন অডিও বার্তায় জানালেন, পুরোটাই ছিল ভুল-বোঝাবুঝি, 'আমার সাথে তেমন কিছুই হয়নি জয় ভাইয়ের। কোনো ক্ল্যাশ বা কোনো কিছুই হয়নি।
এটা পুরোটাই ভুল-বোঝাবুঝি ছিল। আমাদের কথা ছিল পারিশ্রমিক ক্লিয়ার হবে। আমি আসলে ভেবেছিলাম আমার পারিশ্রমিক খেলার আগেই পরিশোধ হবে। আসলে একটা প্রসিডিউর আছে। এই প্রসিডিউর অনুযায়ী প্ররিশোধ হবে। এখানেই একটা মিস কমিউনিকেশন ছিল। এটা আসলে কোনো দ্বন্দ্বের বিষয় না। আমি মনে করি এটা নিউজেরও কোনো বিষয় না! জয় ভাইয়ের সাথেও আমার কথা হয়েছে। '
তাসকিন আরো বলেন, 'বিপিএল গভর্নিং কমিটি থেকেও বলা হয়েছে প্রসিডিউর অনুযায়ী টাকাটা আমি পাব। এটা আসলে জানানোর জন্য ফোন করা হয়েছিল। আমার সাথে আমাদের টিম ওনার কারো সাথেই কোনো দ্বন্দ্ব নেই। জাস্ট জানার একটা বিষয় ছিল, এটাই আসলে একটা নিউজ হয়েছে। আর কিছু না। সত্যি কথা বলতে বায়ো বাবলের কারণে মালিকপক্ষ অনেক সময় হোটেলে থাকেন না। জয় ভাই খুবই অমায়িক মানুষ। তাঁর সাথে আমাদের সবার বোঝাপড়া অত্যন্ত ভালো। জাস্ট মিস কমিউনিকেশন। '
তাসকিন বলেন, 'আমি কয়েকবার ফোন করেছিলাম। ভাইয়া হয়তো কোনো কারণে মিস করেছেন। তখন আসলে আমি ভেবেছিলাম, আমি যেহেতু সরাসরি চুক্তিবদ্ধ, তাই টুর্নামেন্ট শেষ হওয়ার আগে আমার পেমেন্ট পরিশোধ করা হবে। উনি ব্যস্ত থাকায় রিপ্লাই দিতে দেরি করেছেন। পরে আবার আমার সাথে কথা হয়েছে, প্রসিডিউর অনুযায়ী আমার সব কিছু পরিশোধ হবে। এটা আসলে আমি জানতাম না। সব কিছু ঠিকই আছে। আমাদের মধ্যে কোনো বিভেদ হয়নি। জাস্ট একটা নিউজ হয়েছে। '
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন