ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সেই বরিশাল ছিনিমিনি খেললো চট্টগ্রামের ভাঙা মন নিয়ে
চট্টগ্রামকে মাত্র ১৫০ রানের লক্ষ্য দিয়েও নিখুঁত বোলিংয়ে দলকে জেতালেন সাকিব-মুজিবরা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার উইল জ্যাকস প্রথম ওভারেই বিদায় নেন রানের খাতা খোলার আগে।
দ্বিতীয় উইকেট জুটিতে আফিফ হোসেন ও শামিম হাসান রান তোলেন দ্রুত গতিতে। দুজনের ৭০ (৬০) রানের জুটি ভাঙে ৩৯ (৩২) রানে আফিফের বিদায়ে। সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
এক ওভার পরে শামিম হাসানও বিদায় নেন ২৯ (৩১) রান করে মেহেদী হাসান রানার বলে ক্যাচ দিয়ে। দলনেতা নাইম ইসলামকে (০) এলবি’র ফাঁদে ফেলে বিদায় করেন সাকিব।
দলের অন্যতম ব্যাটার বেনি হাওয়েল এই ম্যাচেও ব্যর্থ। ১৩তম ওভারের চতুর্থ বলে মাত্র ১ রান করে বোল্ড হন মুজিব উর রহমানের বলে। পরের বলেই আকবর আলীকে (০) বোল্ড করে মোড় ঘুরিয়ে দেন ম্যাচের।
নেতৃত্বে হারানো মেহেদী মিরাজ এদিন আট নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে ব্রাভোর বলে বোল্ড হয়ে বিদায় নিলে বাকিরা ইনিংসও শেষ করতে পারেননি। ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে চ্যালেঞ্জার্সরা আটকে যায় ১৩৫ রানে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলো বরিশাল।
দলের পক্ষে ৩টি করে উইকেট নেন মুজিব ও ব্রাভো। ২টি করে উইকেট নেন সাকিব ও মেহেদি।
এর আগে সন্ধ্যায় টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ভরাডুবি দেখতে হয় বরিশালকেও। আসরে প্রথম ম্যাচ খেলতে নামা ওপেনার মুনিম শাহারিয়ারকে (১) প্রথম ওভারেই ফেরান শরিফুল ইসলাম।
ক্রিস গেইল এদিন ১৯ বলে ২৫ রান করে ফেরেন বাউন্ডারি হাঁকাতে গিয়ে তালুবন্দি হয়ে। নাজমুল হোসেন শান্তকে ২৮ (২৯) রানে বিদায় করেন আফিফ হোসেন।
ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৩০ বলে পঞ্চাশ রানের ইনিংস খেলে সাকিব ফেরেন মৃত্যুঞ্জয়ের বলে ক্যাচ দিয়ে। ১৯তম ওভারে মৃত্যুঞ্জয় তুলে নেন ৩ উইকেট। নুরুল হাসানকে শূন্য, ইরফান শুক্কুরকে ৫ ও মুজিব উর রহমানকে ১ রানে ফেরান সাজঘরে। বরিশাল অলআউট হয় ১৯.১ ওভারে ১৪৯ রান তুলে।
চট্টগ্রামের পক্ষে ৪ উইকেট নেন মৃত্যুঞ্জয়, ২ উইকেট নেন শরিফুল ইসলাম। ১টি করে উইকেট নেন উইল জ্যাকস, আফিফ ও বেনি হাওয়েল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন