ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিপিএলের পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান
বিপিএলের ১৬ ম্যাচ শেষে দেখে নেয়া যাক পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা।
চট্টগ্রাম চেলেঞ্জার্সের বিপক্ষে জয় পাওয়ার পর এবারের আসরে মোট ৪টি জয় পেয়েছে ফরচুন বরিশাল। তারকাবহুল দলটি এই জয়ের মধ্য দিয়ে উঠে গেছে পয়েন্ট টেবিলের একদম শীর্ষে। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জয় ও দুইটিতে হারের কারনে তাদের নামের পাশে রয়েছে ৮ পয়েন্ট।
ফরচুন বরিশালের শীর্ষস্থান দখলের পর দুইয়ে নেমে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখন পর্যন্ত ৪ ম্যাচের মধ্যে প্রথম তিন ম্যাচে জয় তুলে নিলে শেষ ম্যাচে তারা হেরেছে মিনিস্টার ঢাকার কাছে। ফলে ৬ পয়েন্ট নিয়ে কুমিল্লা অবস্থান করছে টেবিলের দুই নম্বরে।
তিন নম্বরে অবস্থান করা দলটি হল প্রথম দিকে শুরুটা ভালো করতে না পারলেও টানা দুই ম্যাচ জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এখন পর্যন্ত ৬ ম্যাচের মধ্যে তিনটিতে জয় ও তিনটিতে হার নিয়ে ঢাকার পয়েন্ট কুমিল্লার সমান ৬। তবে রানরেটে পিছিয়ে থাকার কারনে তাদের অবস্থান তিন নম্বরে।
চট্টগ্রাম চেলেঞ্জার্স আজ হেরেছে ফরচুন বরিশালের বিপক্ষে। গত ম্যাচেও হেরে টানা দুটিতে পরাজয়ে টেবিলে তাদের অবস্থান নড়বড়ে হতে শুরু করেছে। ৭ ম্যাচ খেলে ফেললেও তিনটিতে জয় নিয়ে তাদের পয়েন্ট এখন ৬। যা তাদের ঠাই করে দিয়েছে টেবিলের চার নম্বরে।
পাঁচ নম্বরে থাকা খুলনা টাইগার্স এখন পর্যন্ত খেলেছে মোট ৫ ম্যাচ। দুই ম্যাচে জয় ও তিন ম্যাচে হারের কারনে তাদের পয়েন্ট রয়েছে ৪। টেবিলের তলানিতে থাকা দলটি হল সিলেট সানরাইজার্স। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৪ ম্যাচ খেললেও তাদের জয় রয়েছে কেবল এক ম্যাচে। নামের পাশে ২ পয়েন্ট নিতে তাদের অবস্থান ছয় নম্বরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন