ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএল মেগা নিলামে ৫ বাংলাদেশী ক্রিকেটারের ভিত্তি মূল্য প্রকাশ
৫৯০ ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২২৮ জনের। ৩৫৫ ক্রিকেটার রয়েছেন যারা এখনো আন্তর্জাতিক অঙ্গনে খেলেননি। আইসিসির সহযোগি সদস্য দেশের ৭ ক্রিকেটারও রয়েছেন সেই তালিকায়।
তালিকায় আছেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার-সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
নিলামে বাংলাদেশের সাকিব ও মুস্তাফিজ সর্বোচ্চ ভিত্তিমূল্যে ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন। ৫০ লাখ রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন লিটন, তাসকিন ও শরিফুল।
৫৯০ জনের চূড়ান্ত তালিকায় ৩৭০ জন ভারতীয়, ২২০ জন বিদেশী ক্রিকেটার আছেন। সবচেয়ে বেশি ৪৭ জন ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে। এরপর ৩৪ জন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ ও ৩৩ জন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার।
এই ৫৯০ জন ক্রিকেটারকে দলে ভেড়াতে লড়াই করবে নতুন নেয়া দুইটিসহ আইপিএলের ১০ দশ। দলগুলো হলো- চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কোলকাতা নাইট রাইডার্স, লক্ষৌ্ন সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর, সানরাইজার্স হায়দারাবাদ এবং টিম আহমেদাবাদ।
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে আছেন ৪৮ জন ক্রিকেটার। ১.৫ কোটি রুপির ভিত্তিমূল্যে ২০ জন খেলোয়াড়। ১ কোটির ভিত্তিমূল্যে ৩৪ জন খেলোয়াড় রয়েছে।
এর আগে গত ২২ জানুয়ারি নিবন্ধনকৃত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছিল আইপিএল কর্তৃপক্ষ। নিবন্ধনে বিশ্বের সর্বমোট ১২১৪ জন ক্রিকেটারের নাম ছিলো। এরমধ্যে বাংলাদেশের ৯ জন ক্রিকেটার ছিলেন। আজ ঘোষিত চূড়ান্ত তালিকা থেকে ৪ বাংলাদেশী ক্রিকেটার বাদ পড়েছেন। সর্বমোট বাদ পড়েছেন ৬৬৮ জন ক্রিকেটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন