ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনেক দিন পর স্বভাব সুলোভ ব্যাটিং করে তাক লাগালেন সাকিব
বিপিএলের আগে ফরচুন বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম জানান, এবারের বিপিএলে সাকিবকে ভিন্নভাবে দেখা যাবে। জাতীয় দল বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কোনো টুর্নামেন্টে সাকিবকে সাধারণত ঝড়ো ব্যাটিং করতে দেখা যায় না।
দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ক্যালকুলেটিভ ব্যাটারের দারুণ এক প্যাকেজ হিসেবেই পরিচিত সাকিব। ফাহিম বলেছিলেন, এবার ব্যাট হাতে ঝড় তুলতে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
বিপিএল শুরুর আগে সাকিবকে সেই প্রচেষ্টা করতে দেখাও গেছে। দিনের পর দিন বিগ হিটের অনুশীলন করতে দেখা গেছে তাকে। বিপিএলের মাঠেও ঝড় তুলতে দেখা যাচ্ছে সাকিবকে। আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে করেছিলেন ২৭ বলে ৪১ রান। যাতে ২টি চারের বিপরিতে ছক্কা মেরেছিলেন ৩টি। আজ ৫০ রান করলেন মাত্র ৩১ বল খেলে। আজ চার-ছক্কা মেরেছেন তিনটি করে। এই তিন ছক্কা মেরেছেন ১৫তম ওভারে নাসুম আহমেদের পর পর তিন বলে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বরিশাল। জিয়াউর রহমানের বদলে একাদশে জায়গা পাওয়া মুনিম শাহরিয়ার ওপেনিংয়ে নেমে মাত্র ১ রান করতে পেরেছেন। অপরপ্রান্তে ক্রিস গেইল আউট হয়েছেন ১৯ বলে ২৫ রান করে।
তারপর চারে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে গেছেন সাকিব। তিনে নামা নাজমুল হাসান শান্ত একপ্রান্ত ধরে এগুচ্ছিলেন। অপরপ্রান্তে চট্টগ্রামের বোলিং আক্রমণকে পাত্তাই দেননি সাকিব। শান্ত ২৮ বলে ২৯ রান করে ফেরার পর সাকিব-তৌহিদ হৃদয় যেভাবে এগুচ্ছিলেন মনে হচ্ছিল বড় সংগ্রহ পেতে যাচ্ছে বরিশাল। বিজ্ঞাপন
কিন্তু হৃদয় বেশিদূর এগুতে পারলেন না। সাকিব ফেরার পর নিচের দিকে অন্য কেউও আর দাঁড়াতে পারলেন না। যাতে পাঁচ বল আগে ১৪৯ রানে গুটিয়ে গেছে বরিশাল। হৃদয় ১৭ বলে ২২ রান করে ফিরেছেন।
চট্টগ্রামের হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী ২ ওভারে ১২ রান খরচায় নিয়েছেন চার উইকেট। ২.১ ওভারে ৯ রান খরচায় দুই উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন