ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রামকে মাঝারী রানের টার্গেট দিলো বরিশাল

২০২২ ফেব্রুয়ারি ০১ ১৯:২৪:৩৯

চট্টগ্রামকে মাঝারী রানের টার্গেট দিলো বরিশাল

নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি ফরচুন বরিশাল। ১৯.১ ওভারে অল আউট হওয়ার আগে দলটির সংগ্রহ ১৪৯ রান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল দুটির লড়াই শুরু হয় সন্ধ্যা সাড়ে পাঁচটায়। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। দলের হয়ে ক্রিস গেইলের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন মুনিম শাহরিয়ার।

এদিন একাদশে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি মুনিম। ১ রানেই আউট হন তিনি। এরপর ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। আউট হওয়ার আগে এই দুজন করেন যথাক্রমে ২৫ ও ২৮ রান।

এরপর সাকিব ও তৌহিদ হৃদয় ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। হৃদয় ২২ রানে আউট হলেও সাকিব তুলে নেন চলতি বিপিএলে নিজের প্রথম ফিফটি। ৩১ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন তিনি।

শেষ দিকে ব্যাটারদের ব্যর্থতায় ১৪৯ রানের বেশি করতে পারেনি বরিশাল। ১৯ রানে শেষ ৭ উইকেট হারায় দলটি। চট্টগ্রামের হয়ে মৃত্যুঞ্জয় একাই ৪ উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম দুটি, উইল জ্যাকস, আফিফ হোসেন ও বেনি হাওয়েল একটি করে উইকেট শিকার করেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ