ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চার-ছক্কার ঝড়ে সুপার ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়লো উইন্ডিজ
এদিন বৃষ্টির জেরে ৪১ ওভারের ম্যাচে টসে জিতে প্রতিপক্ষকে আগে ব্যাট করতে পাঠায় উইন্ডিজ মহিলা দল। ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়েছিল দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের। প্রথম উইকেটে ৫৩ রানের জুটি গড়েন দুই ওপেনার ব্যাটার।
লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস , দুই জনেই ২৫ রান করেন। অধিনায়ক সুনে লাস ৫২ বলে ৪৬ রানের এক ধৈর্য্যশীল ইনিংস উপহার দেন। এরপরেই কার্যত ধস নেমে যায় প্রোটিয়া ব্যাটিং অর্ডারে। ফলস্বরুপ ৪০.৪ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল।
১৬১ রানের জয়ের লক্ষ্যে নেমে দলীয় মাত্র ৮ রানে রাশাডা উইলিয়ামসের উইকেট হারায় ক্যারিবিয়ানরা। ডিয়েন্দ্রা ডটিন ৩১ বলে ৩৭ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। স্টেফানি টেলর ২১, চেডিয়ান নেশান ৩৫ এবং চিনেলে হেনরি ২৬ রান করে আউট হওয়ার পরে উইন্ডিজ বাহিনী ৩৭.৪ ওভারে ১৬০ রানেই অলআউট হয়ে যায়। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে ব্যাট করতে নেমে বিধ্বংসী ফর্মে ছিলেন ডটিন। তিনি মাত্র ৫ বল খেলেই ১৯ রান করেন। অন্যদিকে, সুপার ওভারের শেষ এবং একটিমাত্র বল খেলার সুযোগ পেয়ে তাতেই ম্যাথিউজ ছক্কা হাঁকান। ফলে ৬ বলে ২৫ রান করতে সমর্থ হয় উইন্ডিজ দল।
২৬ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে অত্যন্ত ভালভাবে শুরু করে প্রোটিয়া বাহিনী। প্রথম বলেই ছয় হাকান ট্রাইঅন। ৫ বলে ট্রাইঅন এবং ব্রিটস ১৭ রান করতে সমর্থ হন। শেষ বলে ব্রিটন আউট হয়ে গেলে সুপার ওভারের লড়াই জিতে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়লাভ করে ক্যারিবিয়ান মহিলা বাহিনী।
প্রসঙ্গত, এটিই যুগ্মভাবে সুপার ওভারে সর্বাধিক রান। এর আগে ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সুপারে উইন্ডিজ পুরুষ দলও ২৫ রান করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে