ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

টাইগারদের দায়িত্ব নিতে বিকালে ঢাকায় আসছেন জেমি সিডন্স

২০২২ ফেব্রুয়ারি ০১ ১৪:১০:২৩

টাইগারদের দায়িত্ব নিতে বিকালে ঢাকায় আসছেন জেমি সিডন্স

২০০৭ সাল থেকে ২০১১ পর্যন্ত চার বছর টাইগারদের প্রধান কোচের দায়িত্বে ছিলেন জেমি সিডন্স। তবে এবার আর জাতীয় দলের প্রধান কোচ নয় বরং টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন সিমন্স। টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শ ঢাকায় এসে পৌঁছাবেন বুধবার বিকাল চারটায়।

তবে জাতীয় দল নাকি এইচপি দলের হয়ে কাজ করবেন সিমন্স এ ব্যাপারটা এখনও নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে অস্ট্রেলিয়ান এই নতুন কোচ সপ্তাহখানেক আগে জানিয়েছেন"বাংলাদেশের তরুণ প্রতিবাদের নিয়ে কাজ করবে বলে আশা করছি।

সেখানকার জাতীয় দলের মধ্যে জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রাম এ কাজ করব। এই কাজটা আমার খুব পছন্দের তরুণ ক্রিকেটারদের খেলায় উন্নতি আনতে সাহায্য করা"। অনেক লম্বা সময় ধরেই কোন আন্তর্জাতিক দলের সাথে যুক্ত নেই জেমি সিডন্স। কিন্তু তার অভিজ্ঞতা এবং বাংলাদেশে তার পূর্ব সাফল্য সবাইকে আশাবাদী করছে যে তিনি এবারও সফল হবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ