ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সৌম্য সহ পুরো টপ অর্ডারের উপর নারাজ মুশফিক

২০২২ ফেব্রুয়ারি ০১ ১৩:৩৫:৫৬

সৌম্য সহ পুরো টপ অর্ডারের উপর নারাজ মুশফিক

পাওয়ার প্লেতে যেখানে আক্রমণাত্মক ক্রিকেট খেলার কথা। সৌম্য এবং ফ্লেচার বরিশালে দুই স্পিনার মুজিবুর রহমান এবং সাকিব আল হাসানের বিপক্ষে ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না। সৌম্য আউট হন ২২ বলে ১৩ রান করে এবং ফ্লেচারের রান ১২ এই রানটি করতে তিনি ২৩ বল নষ্ট করেছেন।

তিনে নেমে রনি তালুকদারের রান ও ১২ বলে ৬। টপ অর্ডারের দায়িত্ব প্রথম ১০ ওভারে দলকে একটি ভালো ভিত দেওয়া আর সেখানেই দলের জয়ের সম্ভাবনা প্রায় নিঃশেষ করে দেয় খুলনার টপ অর্ডার। ১০ ওভার শেষে খুলনা স্কোর ৪ উইকেটে ৩৫। যদিও শেষ পর্যন্ত মুশফিকুর রহিম এবং ইয়াসির আলী দুর্দান্ত ইনিংস এর উপর ভর করে ম্যাচটি প্রায় দিতে গিয়েছিল খুলনা।

তবে শেষ পর্যন্ত জয় থেকে মাত্র ছয় রান দূরে থামতে হয় খুলনাকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মুশফিক আঙুল তুললেন সৌম্য ফ্লেচারদের দিকেই। এ ব্যাপারে মুশফিক বলেন"আমি জানিনা টপ অর্ডার ব্যাটসম্যান দের কি হয়েছিল।

উইকেট এমন কোন অসুস্থিকর উপকরণ ছিল না। আমরা ব্যাটিংয়ে প্রথমার্ধৈই ম্যাচ হেরে গেছি। রানটি তাড়া করার মতোই ছিল। সর্বশেষ দুই ম্যাচে আমরা সুযোগ হাতছাড়া করেছি।

মুজিবর এবং সাকিবকে সামলাতে সঠিক পরিকল্পনা নিয়ে খেলতে হয়। হয় আউট হতে হবে নয়তো রান করতে হবে। ২০-৩০ বল খেলে রান করছে না ওটা হচ্ছে না এরকম করলে তো চলবে না।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ