ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোহলি ও বাবর আজমের মধ্যে পার্থক্য হাতে কলমে দেখিয়ে দিলেন : মোহাম্মদ শামি
দুই ব্যাটসম্যানের তুলনা ক্রিকেটে নতুন কিছু নয়। কয়েকদিন আগে শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং এবং ব্রায়ান লারার মধ্যে তুমুল বিতর্ক হয়েছিল। সময়ের সাথে সাথে সেই বিতর্ক এখন থেমে গেছে বাবর আজম ও বিরাট কোহলির মধ্যে। তবে সেই বিতর্কে ভারতীয় পেসার মোহাম্মদ সামি এখন বিরাট কোহলির সঙ্গে বাবর আজমকে সমান করতে নারাজ।
সদ্য সমাপ্ত ২০২১ সালটা স্বপ্নের মত কেটেছে বাবর আজমের৷ মাত্র ৬ টি ওয়ানডেতে ৬৭.৫০ গড়ে করেছেন ৪০৫ রান৷ হয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বর্ষসেরা একদিনের ক্রিকেটারও৷ তবে, শুধু গত বছরই নয় বরং লম্বা সময় ধরেই ব্যাট হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি৷ অন্তত তার ক্যারিয়ারের পরিসংখ্যান দিচ্ছে সেটারই ইঙ্গিত৷
পাকিস্তানের হয়ে বাবর আজম ৩৭টি টেস্টে ৪৩.১৭ গড়ে করেছেন ২৪৬১ রান। একদিনের ক্রিকেটে গড়টা আরো ঈর্ষনীয়, ৫৬.৯২! ক্ষুদ্রতম সংস্করণে ৪৫.১৭ গড়ে তার ব্যাট থেকে এসেছে ২৬২০টি আন্তজার্তিক রান। তবে, মোহাম্মদ শামি মনে করেন, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে বাবরকে পাড়ি দিতে হবে আরো অনেকটা পথ৷
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি৷ মোহাম্মদ শামি বলেছেন, ‘সম্প্রতি পাকিস্তান খুব ভালো ক্রিকেট খেলছে। ওদের তিন-চার জন ভালো প্লেয়ার উঠে এসেছে৷ তারা দলকে অনেক সাহায্যও করেছে। বাবর আজম যে গ্রেট প্লেয়ার সে ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে আমার মনে হয় স্টিভ স্মিথ, জো রুট বা বিরাট কোহলির সঙ্গে এখনই তার তুলনা করা ঠিক নয়। আমি বলব বাবর আরও কিছুদিন ক্রিকেট খেলুক। তারপর না হয় বিচার করা যাবে।’
বাবর আজমকে এখনই বিরাট কোহলি, জো রুট কিংবা স্টিভ স্মিথের সাথে একই সমতলে না আনলেও তাকে শুভকামনা জানাতে ভুলেননি ভারতের তারকা এই পেসার৷ বলেছেন, ‘এই মুহূর্তে বাবর আজম যে ধরণের ক্রিকেট খেলছে সেভাবে চালিয়ে যেতে পারলে পাকিস্তানের অন্যতম সেরা হয়ে সে ক্যারিয়ার শেষ করবে। তার জন্য আমার শুভকামনা রইল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন