ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দারুন সুখবর : বাংলাদেশের সম্মান রক্ষা করলো আরিফুল
আজ পাকিস্তানের বিপক্ষে যুব বিশ্বকাপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের খেলা অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম স্থান নির্ধারণের। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ১৭৫ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশের যুবারা। অ্যান্টিগার কোলিডজ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল হাসান। ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের সামনে রীতিমত কাঁপতে থাকে বাংলাদেশের ব্যাটাররা।
২৩ রানে ৩ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ কঠিন বিপর্যয়ের মুখে, তখন ওপেনার ইফতিখার হোসেনকে নিয়ে জুটি বাধেন আরিফুল ইসলাম। ৫০ রানের জুটি বাধার পর তারা বিচ্ছিন্ন হন। ৫৮ বল খেলে ২৫ রান করেন ইফতিখার। এরপর শুরু হয় আরিফুল ইসলামের একক লড়াই।
এক প্রান্তে একের পর এক উইকেট পড়েছে, অন্যপ্রান্তে দৃঢ়তার সঙ্গে ইনিংসকে আগলে রেখেছেন তিনি। ৬ষ্ঠ উইকেটে এসএম মেহরাবকে নিয়ে ৩৬ রানের একটি জুটি গড়েছিলেন। মেহরাব ১৪ রান করে আউট হন। অন্য ব্যাটাররা শুধু আসা যাওয়ার মিছিলে ছিলেন।
তবে ১০ নম্বরে ব্যাট করতে নামা রিপন মণ্ডল দৃঢ়তার পরিচয় দেন। ৭ রান করলেও তিনি মোকাবেলা করেছেন ২৮ বল। মূলত তার দৃঢ়তার কারণেই সেঞ্চুরিটা পূরণ করতে সক্ষম হন আরিফুল ইসলাম। ১১৯ বল খেলে ৫টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার সাহায্যে ১০০ রান করে আউট হয়ে যান তিনি।
শেষ ব্যাটার হিসেবে তানজিম হাসান সাকিব আউট হতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তানি বোলারদের মধ্যে এওয়াইজ আলি এবং মেহরান মুমতাজ নেন ৩টি করে উইকেট। জিশান জমির এবং আহমেদ খান নেন ১টি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে