ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক টুইটে লিটনকে প্রশংসার জোয়ারে ভাসালেন ডু প্লেসি
৩ ম্যাচে ৩ জয় নিয়ে উড়ছে কুমিল্লা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি। সোমবার (৩১ জানুয়ারি) হাইভোল্টেজ ম্যাচে কুমিল্লার মুখোমুখি হয় চিটাগং চ্যালেঞ্জার্স। ডু প্লেসিস, লিটনের পারফরম্যান্স দলকে ৫২ রানে জিততে সাহায্য করে।
এই জয়ে মূল অবদান ছিল ফাফ ডু প্লেসির। অবদান ছিল লিটনেরও। দ্বিতীয় উইকেটে দুজনের দৃঢ়চেতা ব্যাটিং কুমিল্লার জয়ের পথ গড়ে দেয়। ম্যাচ শেষে লিটনের প্রশংসা করেন ডু প্লেসি।
ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিংবা সংবাদ সম্মেলন নয়, ডু প্লেসি নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে প্রশংসা করেছেন লিটনের। ৩০ জানুয়ারি ডু প্লেসিকে নিয়ে একটি টুইট করেছিলেন লিটন।
দুজনের অনুশীলনের ছবি সংযুক্ত করে লিটন লিখেছিলেন, ‘কালকের (৩১ জানুয়ারি) ম্যাচকে সামনে রেখে ডু প্লেসির সাথে দারুণ একটি অনুশীলন সেশন কাটালাম। ক্রিকেটের একজন কিংবদন্তিকে সতীর্থ হিসেবে পাওয়া অনেক সম্মানের।’
লিটনের সেই টুইট রি-টুইট করে ডু প্লেসি সোমবার ম্যাচের পর লিখেছেন, ‘হেই ব্রাদার, ইউ আর অ্যা টপ ম্যান। তোমার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য শুভকামনা থাকবে। দক্ষিণ আফ্রিকা সিরিজে তোমার পারফরম্যান্সে আমার দৃষ্টি থাকবে।’ সেই টুইটে ভালোবাসার ইমোজিও ব্যবহার করেছেন ডু প্লেসি।
Hey brother. Ur a top man. Wish you all the best with ur international career. I will keep a close eye on you in ur series in South Africa. ❤️ https://t.co/AlkMT6nRiF
— Faf Du Plessis (@faf1307) January 31, 2022
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে