ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাইভোল্টজ ম্যাচ: শেষ হলো চট্টগ্রাম ও কুমিল্লার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
আগে ব্যাট করে ফাফ ডু প্লেসির ফিফটিতে বড় সংগ্রহ পায় কুমিল্লা। নির্ধারিত ২০ ওভারে দলটির সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৮৩ রান। জবাবে ১৩১ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রামের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কেনার লুইস ও উইল জ্যাকস। ইনিংসের প্রথম বলেই চার হাঁকান লুইস। কিন্তু পরের বলেই আউট হন তিনি। শুরু থেকেই আসা যাওয়ার মাঝে ছিলেন চট্টগ্রামের ব্যাটাররা। জ্যাকস ছাড়া আর কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি।
সাজঘরে ফেরার আগে আফিফ হোসেন ৪, সাব্বির রহমান ৫, মেহেদী মিরাজ ১০, নাঈম ইসলাম ৮, বেনি হাওয়েল ২ও মৃত্যুঞ্জয় চৌধুরী ১৩ রান করেন। একপ্রান্ত আগলে রেখে চট্টগ্রামের শেষ ভরসা হয়ে লড়ছিলেন জ্যাকস। ৪২ বলে ৬৯ রান করে তিনি আউট হয়ে গেলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে পড়ে চ্যালেঞ্জার্সরা।
এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই শুরু হয় দুপুর সাড়ে বারোটায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক নাঈম ইসলাম।
কুমিল্লার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও মাহমুদুল হাসান জয়। ব্যাট হাতে এদিন ব্যর্থ ছিলেন জয়। দলীয় ৪ ও ব্যক্তিগত ১ রানে আউট হন এ ওপেনার। শুরুতেই উইকেট হারানোর পর লিটনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ডু প্লেসি।
পাল্টা আক্রমণে ৮০ রানের জুটি গড়েন লিটন ও ডু প্লেসি। চলতি বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা লিটন আউট হন ৪৭ রানে। তার জায়গায় নেমে ইমরুল কায়েস বেশিক্ষণ টিকতে পারেননি। করেন মাত্র ১ রান।
বাকি সময়ে ডু প্লেসি ও ক্যামেরন ডেলপোর্ট মিলে দলকে এগিয়ে নেন। শেষ দিকে বাইশ গজে রীতিমতো ঝড় তোলেন দুজন। ইনিংস শেষে তারা দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ৮৩ ও ৫১ রানে। শেষ পাঁচ ওভারে যোগ করেন ৭৬ রান।
চট্টগ্রামের হয়ে নাসুম আহমেদ দুটি ও বেনি হাওয়েল একটি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে