ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোহলির নেতৃত্ব ছাড়ার পরিকল্পনা ২০২১ এর শুরু থেকেই ছিল"রিকি পন্টিং
এপ্রিলের শুরুতেই কোহলি জানিয়ে দিয়েছিলেন বিশ্বকাপের পরে টি-টোয়েন্টি থেকে অবসর নিবেন। তারপর তাকে ওডিআই নেতৃত্ব থেকে খোদ বিসিসিআই সরিয়ে দেন। আর দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারের পর টেস্ট নেতৃত্ব ও ছেড়ে দেন কোহলি। তবে সাম্প্রতিক কোহলির নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে নতুন খবর দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
আইসিসি রিভিউয়ের একটি শোতে প্রাক্তন ক্রিকেটার ইশা গুহর এর সাথে আলোচনায় তিনি জানিয়েছেন"২০২১ আইপিএলের প্রথম পর্বে অর্থাৎ কোভিডের কারণে ভারতে আইপিএল বন্ধ হয়ে যাওয়ার আগেই, কোহলি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার কথা নাকি বলেছিলেন। অর্থাৎ কোহলি টুইটে টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ঘোষণা করার প্রায় মাস পাঁচেক আগে থেকেই নিজের মন তৈরি করেছিলেন। এবং হটকারী কোনও সিদ্ধান্ত তিনি নেননি।
বরং ভেবেচিন্তেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, এমনটাই দাবি পন্টিংয়ের। পন্টিং এর মতে কোহলি অনেক ভেবে চিন্তেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে অবসর নেন। তবে কোহলি টেস্ট এর নেতৃত্ব ছাড়ার খবর টি পন্টিংকে সবচেয়ে বেশি অবাক করেছে। পন্টিংয়ের দাবি আইপিএলের সময় কোহলির সঙ্গে তাঁর কথা হয়েছে এবং কোহলি টেস্ট ক্রিকেট নিয়ে খুব বেশি আবেগপ্রবণ ছিলেন।
পন্টিং বলেছেন"এটা আসলেই আমাকে অবাক করেছে ওর সঙ্গে যখন আইপিএলে প্রথম পর্বে কথা হয়েছিল তখন সাদা বলের ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার বিষয়ে কথা বলেছিল এবং টেস্ট ম্যাচে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার জন্য কতটুক উৎসাহী ছিল সেটা প্রকাশ করেছিল"পন্টিংয়ের কথা অনুযায়ী কোহলির নাকি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে কোন চিন্তা ভাবনাই ছিল না।
তাহলে কেন আচমকা এ সিদ্ধান্ত নিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিলেন এই ব্যাটসম্যান। পন্টিংয়ের কথা শুনে সমর্থকদের মনে প্রশ্ন জাগতেই পারে কোহলির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটি কি ব্যক্তিগত ছিল?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে