ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইপিএল ইতিহাসে যা কখনও হয়নি এবার হতে যাচ্ছে সেটাই

২০২২ জানুয়ারি ৩১ ১১:৪৩:৪২

আইপিএল ইতিহাসে যা কখনও হয়নি এবার হতে যাচ্ছে সেটাই

এই প্রথম ভুটান থেকে আইপিএল নিলামে নাম উঠলো ২২ বছর বয়সী মিকো দর্জির। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের ১৫তম আসরে নিলাম অনুষ্ঠিত হবে আগামী মাসে।

অবশ্য এ খবরেই আইপিএল মঞ্চে নামার স্বপ্ন বোনার সুযোগ নেই মিকির। নিলামে মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটারের তালিকা তার নাম রয়েছে। নিলাম শুরুর আগে এই তালিকা ছেঁটে ছোট করা হবে, ভাগ্য সুপ্রসন্ন না হলে বাদ পড়ে যেতে পারেন এই ভুটানি ক্রিকেটার। বিষয়টি জানা মিকি দর্জির।

আইপিএল নিলামে সুযোগ পাওয়ার সুখবরে এরই মধ্যে ভারতের সাবেক অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের তারকা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন মিকি। ভারতের সাবেক অধিনায়ক তার সঙ্গে ছবি তুলেছেন। দিয়েছেন পরামর্শও। নিজের ইনস্টাগ্রামে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মিকি দর্জি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ