ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ইমেইল করে যা বলেছিলেন মিরাজ

২০২২ জানুয়ারি ৩১ ১০:৫৯:৫৪

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ইমেইল করে যা বলেছিলেন মিরাজ

তারপর কেটে গেছে ২৪ ঘণ্টা। আজ (রোববার) দুপুর গড়ানোর আগেই নতুন খবর, হঠাৎ অশান্ত চট্টগ্রাম শিবির। ফ্র্যাঞ্চাইজি ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা হচ্ছে না মিরাজের। তাই তিনি বিপিএল না খেলে বাড়ি ফিরে যেতে চাচ্ছেন।

এটা উড়ো খবর নয়, সত্য। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যানেজার ফাহিম মুন্তাসির সুমিত আজ বিকেলে নিশ্চিত করেছেন এ তথ্য। সুমিত বলেন, ‘ঠিক জানি না কী কারণে। তবে এটা সত্য যে মিরাজ বিপিএল না খেলে বাড়ি ফিরে যেতে চেয়েছে। আমাকে মেইলও করেছে। গতকাল রাতে ম্যাচ শেষে মেইল দিয়েছে।’

মেইলে কী জানিয়েছেন মিরাজ? সুমিতের জবাব, ‘মিরাজ আমাকে মেইলে জানিয়েছে যে, তার মা অসুস্থ। মা’র পাশে তার থাকা দরকার, তাই সে খেলতে পারবে না।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ