ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
টেস্ট ইতিহাস পাল্টে একদিনে ৪৪৯ রানের অবিশ্বাস্য ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব
ক্যানবেরার মানুকা ওভালে টেস্ট ক্রিকেটের আধিপত্য পুনরুদ্ধার করার লক্ষ্যে, যেখানে মহিলাদের শ্রেষ্ঠত্বে একমাত্র পরীক্ষা ছিল চরম উত্তেজনা। জয়ের জন্য ব্রিটেনের দরকার মাত্র ১২ রান, যেখানে অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র একটি উইকেট। ফলাফল, টেস্ট ড্র।
টেস্টের প্রথম তিনদিনে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪০ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে করেছিল ১২ রান। ম্যাচের চতুর্থ তথা শেষ দিনে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ২১৬ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয়।
ফলে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রানের। জয়ের জন্য ব্রিটিশদের হাতে ছিল ৪৮ ওভার। সুতরাং, ওয়ান ডে'র গতিতে রান তুললে ইংল্যান্ডের জয় তুলে নেওয়া অসম্ভব ছিল না। তবে টেস্টের শেষ দিনে এমন টার্গেট তাড়া করা মোটেও সহজ নয়। রীতিমত দুঃসাহসী কাজ।
অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে বেথ মুনি ৬৩, এলিস পেরি ৪১, মেগ ল্যানিং ১২, তাহলিয়া ম্যাকগ্রা ৩৪, অ্যাশলে গার্ডনার ৩৮ ও জেস জোনাসেন অপরাজিত ১৪ রান করেন। ক্যাথেরিন ব্রান্ট ২৪ রানে ৩ উইকেট নেন। চার্লি ডিন ২৪ রানে ২ উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন ন্যাট সিভার ও সোফি একলেস্টোন।
ইংল্যান্ড অত্যন্ত সাহসের সঙ্গে রান তাড়া করার সিদ্ধান্ত নেয়। ৪৩ ওভারে তারা ৫ উইকেটের বিনিময়ে ২৩২ রান তুলে ফেলে। সুতরাং, শেষ ৫ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ২৫ রান। হাতে ছিল ৫ উইকেট। জয়ের লক্ষ্যটা তখন ইংল্যান্ডের কাছে ছোটই দেখাচ্ছিল।
তবে নাটকের শুরু ঠিক এরপরই। পরবর্তী ৩ ওভারে অস্ট্রেলিয়া তুলে নেয় ৪টি উইকেট। ফলে ৯ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় ইংল্যান্ড। শেষ ২ ওভারে জয়ের জন্য ১৩ রান দরকার ছিল ব্রিটিশদের। তবে তাদের হাতে অবশিষ্ট ছিল মাত্র ১ উইকেট। জয়ের জন্য অস্ট্রেলিয়া তখন চেপে ধরে ইংল্যান্ডকে। বাধ্য হয়েই জয়ের দোরগোড়ায় এসেও থেমে যেতে হয় ইংল্যান্ডকে। শেষ দু'ওভারে ম্যাচ বাঁচাতে লড়তে হয়েছে তাদের।
শেষমেশ ৪৮ ওভারে ৯ উইকেটে ২৪৫ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। ওভার প্রতি গড়ে ৫.১০ রান সংগ্রহ করেও ম্যাচ জিততে পারেনি। মাত্র ১২ রানের জন্য জয় হাতছাড়া হয় তাদের। রুদ্ধশ্বাস ক্যানবেরা টেস্ট ড্র ঘোষিত হয়।
টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে যোগ করে ২০৪ রান। ইংল্যান্ড শেষ ইনিংসে তোলে ২৪৫। সুতরাং, শেষ দিনে মোট ৪৪৯ রান ওঠে। নারী ক্রিকেটই নয় শুধু, পুরুষ ক্রিকেটেও এমন নজির খুব একটা চোখে পড়ে না।
শেষ ইনিংসে ইংল্যান্ডের হয়ে উইনফিল্ড-হিল ৩৩, ট্যামি বিউমন্ট ৩৬, হিদার নাইট ৪৮, ন্যাট সিভার ৫৮ ও সোফিয়া ডাঙ্কলি ৪৫ রান করেন। অ্যানাবেল সাদারল্যান্ড ৬৯ রানে ৩ উইকেট দখল করেন। ৩৯ রানে ২ উইকেট নেন অ্যালানা কিং। ১টি করে উইকেট দখল করেন এলিস পেরি, ডার্সি ব্রাউন ও তালিয়া ম্যাকগ্রা। প্রথম ইনিংসে অপরাজিত ১৬৮ ও দ্বিতীয় ইনিংসে ৪৮ রান করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন নাইট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)