ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে মিরাজের অধিনায়কত্ব নেয়ার বিষয়ে সব কিছু পরিস্কার করলেন কোচ নিক্সন
সেই সঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ পল নিক্সন মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে ফ্র্যাঞ্চাইজিটিকে পরামর্শ দিয়েছিলেন বলেও জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যদিও এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন পল নিক্সন।
তিনি ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে মুঠোফোনে জানিয়েছেন, 'অধিনায়কত্ব নিয়ে প্রেসে যা বলা হয়েছে আমি এটা নিয়ে হতাশ। ফ্র্যাঞ্চাইজি এ নিয়ে কথা বলবে কিছুক্ষণের মধ্যে। তখন বিষয়টি পরিস্কার হয়ে যাবে।'
এই ঘটনায় মিরাজ তীর তুলেছেন দলটির প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলমের দিকে। তিনি রবিবার দুপুরে হোটেল ছাড়ার জন্য বেরিয়ে এসেছিলেন। যেখানে ইয়াসিরকে নিয়ে বিস্তর অভিযোগ করেছেন এই টাইগার অলরাউন্ডার।
সেই সঙ্গে মিরাজ জানিয়েছেন, ইয়াসির দলের সঙ্গে থাকলে তিনি চট্টগ্রামের হয়ে বিপিএল খেলবেন না। এরপর অবশ্য মিরাজকে বুঝিয়ে শুনিয়ে হোটেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
এর আগে গণমাধ্যমে মিরাজ বলেন, ‘ও (ইয়াসির) সিইও থাকতে পারবে না, ও দলের সাথে কোনো কিছুতে থাকতে পারবে না। ও যদি দল থেকে চলে যায়, তাহলে আমি থাকবো। এখন খেলার মতো মন-মানসিকতা ওইরকম নাই। আমার কাছে যে জিনিসটা মনে হয়ছে, সিইও ইয়াসির, ওনার আচরণ আমার ভালো লাগে নাই। মালিকরে নিয়া আমার কোনো অভিযোগ নেই।’
মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার পর ক্রিকফ্রেঞ্জিকে ইয়াসির বলেছিলেন, ‘মিরাজের পারফরম্যান্সের সেরাটা বের করে আনতে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। যাওয়ার আগে কোচ কিছু বিষয় বুঝিয়ে দিয়ে গেছে। মিরাজের জায়গায় নাইম অধিনায়ক।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে